সব
facebook apsnews24.com
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সৈয়দ মোঃ রেশাত - APSNews24.Com

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সৈয়দ মোঃ রেশাত

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সৈয়দ মোঃ রেশাত

প্রিয় পটুয়াখালীবাসী আসসালামু আলাইকুম,ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর ।

ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এবার ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানব সমাজ। আমরা অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আপন জনকে হারিয়েছি। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। এমনই সময় ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে থেকেই ঈদ উদযাপন করতে হবে।

দেশের সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতরে আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসসহ সব সংকট জয়ের সুসংহত বন্ধন। পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্যোদিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর। সকলে ঘরে থাকুন, সুস্থ থাকুন। জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করুন। সকলের সুস্থতা কামনা করছি।

উপদেশ,

পড়ালেখার কোন বিকল্প নেই, পড়ালেখার কোন শেষ নেই। সম্পদ ধ্বংস হয়ে যায় পড়ালেখা শেষ হয়না। যত লেখাপড়া করতে চায় করাবেন।জ্ঞান কখনো ধ্বংস হয়না। কোন না কোন কাজে লেগেই যায়। তাই যতদুর সম্ভব পড়ালেখা করাতে হবে। টাকা পয়সার পিছনে দৌড়াবেন না, দৌড়াবেন জ্ঞান অর্জনের পিছে। পরিবারের বাবা মা শ্বশুর-শাশুড়ী সবাইকে ভালোবাসবেন। সন্মান করবেন। নিজের লোভটা সামলাতে পাড়লে খুব সুখে থাকবেন।

দেখবেন যারা অসৎ উপার্জন ব্যস্ত তারা সুখি নয়। অসুস্থ জীবন যাপন করছেন। সুখে নেই সব ধ্বংসের পথে সংসার শেষের পথে। আপনি যদি ব্যবসা করেন মালে ওজন কম না দেন এটা সৎ ব্যবসা। আপনি যদি মুচিগিরী করেন চামড়া ঠিক মত লাগিয়ে দিলে এটা সৎ ব্যবসা।যার যেটা পাপ্য সেটা তাকে বুঝিয়ে দেওয়াটাই সৎ ব্যবসা। এক কেজি কমলা কিনবো সেখানে দোকানীর ১০০ গ্রাম ওজনে কম দেওয়া এটাই অসৎ ব্যবসা। আপনি মটর সাইকেল চালাচ্ছেন লোকটি বিপদে পড়ে হাসপাতালে যাবে আপনি পাঁচ শত টাকা নিলেন এটাই অসৎ উপার্জন আপনার উচিৎ একশত টাকা ভারা পঞ্চাশ টাকা দাবী করে নেওয়া।

মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা করুক পটুয়াখালী, দুমকী উপজেলা বাসী সহ সবাইকে সকলকে এই কামনা।

শুভেচ্ছান্তে
সৈয়দ মোঃরেশাত
এপিএস নিউজ দুমকী উপজেলা প্রতিনিধি। ।

  • 9
    Shares

আপনার মতামত লিখুন :

সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা আপাতত বন্ধ থাকবে : মুক্তিযুদ্ধমন্ত্রী

সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা আপাতত বন্ধ থাকবে : মুক্তিযুদ্ধমন্ত্রী

কুয়াকাটার পৌর মেয়র আনোয়ার’র ঈদ উল ফিতরের শুভেচ্ছা

কুয়াকাটার পৌর মেয়র আনোয়ার’র ঈদ উল ফিতরের শুভেচ্ছা

ঈদঃ উজিরপুরে শেখ হাসিনার উপহার বিতরণে এমপি শাহে আলম

ঈদঃ উজিরপুরে শেখ হাসিনার উপহার বিতরণে এমপি শাহে আলম

কুয়াকাটায় দুস্থদের বাড়ি গিয়ে ঈদ বস্ত্র বিতরনে কাউন্সিলর শহীদ দেওয়ান

কুয়াকাটায় দুস্থদের বাড়ি গিয়ে ঈদ বস্ত্র বিতরনে কাউন্সিলর শহীদ দেওয়ান

চীনের উপহারের ৫ লাখ টিকা দেশে পৌঁছাবে ১২ মে

চীনের উপহারের ৫ লাখ টিকা দেশে পৌঁছাবে ১২ মে

ঢাকা-আরিচা মহাসড়কে গাড়িচাপায় নিহত ২

ঢাকা-আরিচা মহাসড়কে গাড়িচাপায় নিহত ২

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ