সব
facebook apsnews24.com
যেভাবে হোক বাড়ি যেতেই হবে - APSNews24.Com

যেভাবে হোক বাড়ি যেতেই হবে

যেভাবে হোক বাড়ি যেতেই হবে

আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশের দক্ষিণবঙ্গের ঘরমুখী মানুষের চাপ দেখা দিয়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে। আজ সোমবার (১০ মে) ভোর থেকেই গন্তব্যে পৌঁছাতে শিমুলিয়া ঘাট এলাকায় এসে জড়ো হচ্ছেন যাত্রীরা। বেলা বাড়ার সাথে সাথে এই ভিড়ও বাড়তে থাকে। একইভাবে রাতেও মানুষের ঢল নেমেছিলো শিমুলিয়া ঘাটে। বিভিন্ন স্থানে বিজিবির চেকপোস্ট থাকা সত্ত্বেও নানা কৌশলে দক্ষিণাঞ্চলগামী হাজার হাজার মানুষ ঘাটে আসছেন। তাদের সবার লক্ষ্য, যেভাবে হোক বাড়ি যেতেই হবে।

এছাড়া ফেরিঘাটের আশপাশে থেকে জীবনের ঝুঁকি নিয়েই জেলে নৌকাসহ ট্রলারে যাত্রীরা পদ্মা পার হওয়ার চেষ্টা করে।

ফেরিঘাটে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মো. জিয়া বলেন, রবিবার দিবাগত রাত ২টার দিকে শিমুলিয়া ঘাটে পারাপারের অক্ষোয় ছিল ছোট আকারের প্রায় ২০০ যান। একই সময়ে অপেক্ষায় ছিলো চার শতাধিক পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান। দিনভর ফেরি প্রায় বন্ধ থাকার পর এর আগে রাত সাড়ে ৭টার দিকে ফেরি চলাচল শুরু হয়। প্রথমেই পারাপার করা হয় অ্যাম্বুলেন্স।

রবিবার সকাল ১০টা পর্যন্ত মাত্র ২টি ফেরি শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায়। এরপর দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে ও চেক পোস্টে আটকে ছিলো অন্তত ৪০টি অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি। পদ্মা পাড়ি দেওয়ার জন্য আকুতি করছিলেন তারা। তবে দিনের বেলায় কোনোভাবেই আর ফেরি চলাচল করবে না বলে জানায় বিআইডব্লিউটিসি।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

ঢাকা-আরিচা মহাসড়কে গাড়িচাপায় নিহত ২

ঢাকা-আরিচা মহাসড়কে গাড়িচাপায় নিহত ২

যেভাবে হোক বাড়ি যেতেই হবে

যেভাবে হোক বাড়ি যেতেই হবে

ঈদের পূর্বে গুম হওয়াদের পরিবারের নিকট ফিরিয়ে দিন : ‘মা’ দিবসে ‘মায়ের ডাক’

ঈদের পূর্বে গুম হওয়াদের পরিবারের নিকট ফিরিয়ে দিন : ‘মা’ দিবসে ‘মায়ের ডাক’

পটুয়াখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক জরিমানা

পটুয়াখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক জরিমানা

মা-বাবা অস্ট্রেলিয়ায়, ভারতে আটকা পাঁচ বছরের মেয়ে

মা-বাবা অস্ট্রেলিয়ায়, ভারতে আটকা পাঁচ বছরের মেয়ে

গৌরনদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ত্রাণ বিতরণ

গৌরনদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ত্রাণ বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ