সব
facebook apsnews24.com
ভারতে সংক্রমণ ছাড়ালো ২ কোটি - APSNews24.Com

ভারতে সংক্রমণ ছাড়ালো ২ কোটি

ভারতে সংক্রমণ ছাড়ালো ২ কোটি

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ। টানা কয়েক সপ্তাহ ধরেই দেশটিতে সংক্রমণের ঊর্ধ্বগতি চলমান রয়েছে। কোনভাবেই যেন দেশটিতে করোনার লাগাম টানা যাচ্ছে না। ইতোমধ্যেই দেশটিতে সংক্রমণের সংখ্যা দুই কোটি ছাড়িয়ে গেছে।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরো ৩ লাখ ৫৫ হাজার ৮২৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৪৩৮ জন। আজ মঙ্গলবার (৪ মে) এ খবর প্রকাশ করেছে বিজনেস স্ট্যান্ডার্ড। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ‌্যা বেড়ে দাঁড়ালো ২ কোটি ২ লাখ ৭৫ হাজার ৫৪৩ জনে। মৃত্যু হয়েছে ২ লাখ ২২ হাজার ৩৮৩ জনের।

মৃত্যু না কমলেও গত কিছুদিনের তুলনায় সংক্রমণ কমতে শুরু করেছে বেশ কিছু রাজ্যে। এর মধ্যে উল্লেখযোগ্য মহারাষ্ট্র, পাঞ্জাব, দিল্লি, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ড প্রদেশ।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা মুম্বাইতে নতুন করে ২ হাজার ৬২৪ জন শনাক্ত হয়েছেন। যা গত ৫ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

লন্ডনে ডেপুটি মেয়র নির্বাচিত হলেন সিলেটের মেয়ে জোৎস্না

লন্ডনে ডেপুটি মেয়র নির্বাচিত হলেন সিলেটের মেয়ে জোৎস্না

ভারতে এক দিনে ৩ হাজার ৬০০ জনের বেশি মানুষের মৃত্যু

ভারতে এক দিনে ৩ হাজার ৬০০ জনের বেশি মানুষের মৃত্যু

পশ্চিমবঙ্গে তৃণমূল এগিয়ে ১৮৯ আসনে

পশ্চিমবঙ্গে তৃণমূল এগিয়ে ১৮৯ আসনে

মডার্নার করোনা টিকা অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মডার্নার করোনা টিকা অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশেষ শর্তে ৩৮ দেশে বাণিজ্যিক ফ্লাইট চালু হচ্ছে আজ

বিশেষ শর্তে ৩৮ দেশে বাণিজ্যিক ফ্লাইট চালু হচ্ছে আজ

এশিয়ার ৪ দেশের ওপর সিঙ্গাপুরের ভ্রমণ নিষেধাজ্ঞা

এশিয়ার ৪ দেশের ওপর সিঙ্গাপুরের ভ্রমণ নিষেধাজ্ঞা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ