সব
facebook apsnews24.com
কবিতাঃ এলো রে রমজান - APSNews24.Com

কবিতাঃ এলো রে রমজান

কবিতাঃ এলো রে রমজান

কবিঃ নাঈম আহমেদ

একটি বছরে বারটি মাস জানে সর্বলোকে,
সারাবছর কাটিয়েছো বিলাসিতার ভোগে।
একটি বছর ঘুরে যখন এলো রে রমজান,
করবে সবাই সিয়াম পালন,
ইবাদতে পূর্ণ হয়ে জুড়াবে সবার প্রাণ।
রমজান মাস এলে সবাই, করি সিয়াম পালন,
আল্লাহর ভয় ভীতি মনে, করতে হবে লালন !!
অন্য মাসের চেয়ে এ মাস, ফজিলতে ভরা;
না রাখিলে রোজা তবে হিসাব হবে কড়া।
প্রথম দশ দিন রাখবো রোজা
আছে রহমতে ভরা !!
ছাড়বো না কো পরের দশ দিন,
রয়েছে মাগফিরাতে ঘেরা !!
আরো আছে দশটি দিন,
নাজাত তাতে রয় !!
করলে পালন খোদার হুকুম,
আর কি মোদের ভয় !!
করাও যদি ইফতার তুমি কোন রোজাদারকে,
খুশি হবেন আল্লাহ ও রাসুল।
সমপরিমাণ সওয়াব পাবে,
নেইকো তাতে ও ভুল !!
যাকাত মোরা করব প্রদান, যদি সামর্থ্য হয়।
পৌঁছে দেব নিজ হস্তে, যেথায় গরিব দুঃখীর রয় !!
সঠিক নিয়ম মেনে সবাই,
করবো সিয়াম পালন।
পরকালের ভয় ভীতি, করবো মনে লালন !!

আপনার মতামত লিখুন :

এমরানের কবিতা “ও গেদু তুই কোম্মে গেলি”

এমরানের কবিতা “ও গেদু তুই কোম্মে গেলি”

কবিতা “জ্যৈষ্ঠ মাস”

কবিতা “জ্যৈষ্ঠ মাস”

নজরুল চেতনা ও দর্শন দিয়েছে নব পথের সন্ধান

নজরুল চেতনা ও দর্শন দিয়েছে নব পথের সন্ধান

ফিলিস্তিনের শিশু

ফিলিস্তিনের শিশু

রক্তে আগুন জ্বলে

রক্তে আগুন জ্বলে

ঈদের বার্তা

ঈদের বার্তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ