সব
facebook apsnews24.com
শিশুদের ওপর অক্সফোর্ডের টিকার ট্রায়াল স্থগিত - APSNews24.Com

শিশুদের ওপর অক্সফোর্ডের টিকার ট্রায়াল স্থগিত

শিশুদের ওপর অক্সফোর্ডের টিকার ট্রায়াল স্থগিত

যুক্তরাজ্যে শিশুদের ওপর অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের একটি ট্রায়াল স্থগিত করা হয়েছে। জানা গেছে, দেশটির মেডিসিন পরীক্ষকরা এ টিকা প্রদানের ফলে রক্তজমাট বাঁধার অভিযোগ তদন্ত করছেন। বুধবার (৭ এপ্রিল) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, এ ট্রায়ালের জন্য প্রায় ৩০০ স্বেচ্ছাসেবী রাজি হয়েছিলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এন্ড্রু পোলার্ড বলেছেন, এই পরীক্ষা নিয়ে কোনো উদ্বিগ্নতা ছিল না তবে বিজ্ঞানীরা আরো তথ্য পাওয়া পর্যন্ত অপেক্ষা করছেন।আরও পড়ুন:
সুয়েজ খালের প্রস্থ আরো বাড়ছে

ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ), যুক্তরাজ্যের পরীক্ষকরা এবং হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) অক্সফোর্ড ভ্যাকসিন প্রয়োগে রক্তজমাট বাঁধার অভিযোগ খতিয়ে দেখছে। শিগগিরই এ বিষয়ে জানা যাবে বলে আশা করা যাচ্ছে।

ইএমএ বলেছে, তাদের সেফটি কমিটি এখনো কোনো উপসংহারে পৌঁছায়নি এবং পর্যালোচনা এখনো চলছে। তবে এমএইচআরএ জানিয়েছে, যেকোনো ঝুঁকির তুলনায় টিকাটির সুবিধাই বেশি।

যুক্তরাজ্য এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩ কোটি মানুষ বিভিন্ন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ নিয়েছেন প্রায় ৫০ লাখ মানুষ। দেশটিতে অক্সফোর্ড এবং ফাইজারের টিকা ব্যবহৃত হচ্ছে। তবে মর্ডানার টিকা ব্যবহারের অনুমোদনও রয়েছে যুক্তরাজ্যে।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

শিশুদের ওপর অক্সফোর্ডের টিকার ট্রায়াল স্থগিত

শিশুদের ওপর অক্সফোর্ডের টিকার ট্রায়াল স্থগিত

গৃহবন্দি জর্ডানের প্রিন্স

গৃহবন্দি জর্ডানের প্রিন্স

৩ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত বন্ধ হলো ইউরোপ ও ১২ দেশ থেকে বাংলাদেশে প্রবেশ

৩ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত বন্ধ হলো ইউরোপ ও ১২ দেশ থেকে বাংলাদেশে প্রবেশ

মার্কিন কংগ্রেস ভবনে হামলার চেষ্টা, নিহত ২

মার্কিন কংগ্রেস ভবনে হামলার চেষ্টা, নিহত ২

তাইওয়ানে টানেলে ট্রেন লাইনচ্যুত, নিহত ৪

তাইওয়ানে টানেলে ট্রেন লাইনচ্যুত, নিহত ৪

ট্রাম্পের কণ্ঠস্বর ফেসবুকে নিষিদ্ধ

ট্রাম্পের কণ্ঠস্বর ফেসবুকে নিষিদ্ধ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ