সব
facebook apsnews24.com
রাজারহাট- সেলিম নগর রাস্তার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে - APSNews24.Com

রাজারহাট- সেলিম নগর রাস্তার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে

রাজারহাট- সেলিম নগর রাস্তার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে

মাসুদ রানা, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : অবশেষে রাজারহাট উপজেলার জন গুরুত্বপূর্ণ সেলিম নগর-রাজারহাট সড়ক নিয়ে দীর্ঘদিনের জন ভোগান্তির অবসান হচ্ছে। সংস্কার ও বর্ধিত করন প্রকল্পে শুরু হয়েছে কার্পেটিং কাজ । এই কাজটি সম্পন্ন হলে কুড়িগ্রাম-লালমনির হাট জেলা সদর ও উপজেলার ছিনাই ইউনিয়নের সাথে রাজারহাট উপজেলার যোগযোগ ব্যবস্থার ্আমূল পরিবর্তন ঘটবে। এটি লালমনির হাট জেলা সদর ও কুড়িগ্রাম জেলার একাংশের রাজারহাট উপজেলার প্রবেশ দাড়। জানা গেছে,এডিবি ও জিওবি’র অর্থায়নে ২০১৮-২০১৯ইং অর্থ বছরে রাজারহাট-সেলিম নগর রাস্তা সংস্কার ও বর্ধিত করন কাজের টেন্ডার হয়। প্রায় সাড়ে ৮ কোটি টাকায় কাজটির টেন্ডার প্রাপ্ত হয় রুপান্তর জেভি কনষ্ট্রাকশন। এলজিইডি’র তত্ত্বাবধায়নে গত বছরের শেষের দিকে কাজটির কাজ শুরু হয়। এরআগে করোনা জনিত কারনে রাস্তাটির সংস্কার কাজ বন্ধ থাকায় চরম জন দূর্ভোগ দেখা দেয়। বর্তমানে দ্রুত গতিতে চলছে সেলিম নগর-রাজারহাট উন্নয়ন কাজ। এতে অনেক খুশী এলাকার লোকজন।

মীরের বাড়ি গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী জানান,আগে রাস্তাটি খুব খারাপ ছিল,এখন ভালো হয়েছে। পথচারী স্কয়ার কোম্পানীর প্রতিনিধি হামিদুল ইসলাম বলেন,এই রাস্তাটি দীর্ঘদিন জরাজীর্ণ থাকায় আমাদের চলতে অনেক অসুবিধা হতো,দু’টি জেলার সংযোগ রাস্তা এটি। রাস্তাটির কাজ চলছে এবং ভালো ভাবেই চলছে। ঠিকাদারের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন বলেন,এডিবি ও জিওবি’র অর্থায়নে দুটি প্রজেক্ট এর একটি হচ্ছে প্রায় ৮কিলোমিটার সেলিম নগর-রাজারহাট সড়ক। করোনা কালীন সময়ে আমরা কাজ বন্ধ রেখেছিলাম,এখন কাজ দ্রুত গতিতে চলছে। আগামী দুই মাসের মধ্যে ইনশোআল্লাহ কাজটি সমাপ্ত করতে পারবো। রাজারহাট উপজেলা প্রকৌশলী আবু তাহের মোঃ শফি জানান,রাজারহাট-সেলিম নগর সড়কের কার্পেটিং কাজ দ্রুত গতিতে এবং মান সম্মত কাজ হচ্ছে। এটি সমাপ্ত হলে এই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।

  • 5
    Shares

আপনার মতামত লিখুন :

পটুয়াখালী গলাচিপায় ঘুরতে গিয়ে দুই বন্ধু সড়ক দুর্ঘটনায় নিহত

পটুয়াখালী গলাচিপায় ঘুরতে গিয়ে দুই বন্ধু সড়ক দুর্ঘটনায় নিহত

রূপগঞ্জে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলায় কলেজ ছাত্র নিহত

রূপগঞ্জে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলায় কলেজ ছাত্র নিহত

অপরিচিত ব্যক্তির কলের পরিচয় জানতে কি করবেন?

অপরিচিত ব্যক্তির কলের পরিচয় জানতে কি করবেন?

সেই যন্ত্র ধুলা আরও ওড়ায়

সেই যন্ত্র ধুলা আরও ওড়ায়

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত রাজশাহীতে–

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত রাজশাহীতে–

উত্তাল সিলেট !! পুলিশ বাধা দেয় নি !! শান্তিপূর্ণ ভাবে সিলেটে হেফাজতের বিক্ষোভ মিছিল

উত্তাল সিলেট !! পুলিশ বাধা দেয় নি !! শান্তিপূর্ণ ভাবে সিলেটে হেফাজতের বিক্ষোভ মিছিল

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ