সব
facebook apsnews24.com
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাত ৯টায় ঢাকা ছাড়বেন - APSNews24.Com

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাত ৯টায় ঢাকা ছাড়বেন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  রাত ৯টায় ঢাকা ছাড়বেন

দুই উদযাপনে অংশ নিয়ে বাংলাদেশ সফরে আসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশে ফেরার সময় পরিবর্তন হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টায় তার দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে যাওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত সেই সময় দুই ঘণ্টা পেছানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী রাত ৯টায় দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন ভারতের সরকারপ্রধান।

শনিবার বিকালে তথ্য অধিদপ্তর থেকে এ কথা জানানো হয়েছে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে যোগ দিতে শুক্রবার মোদি ঢাকায় আসেন। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে শনিবার তিনি যান সাতক্ষীরা ও গোপালগঞ্জে।

জেলা দুটির দুটি মন্দিরে প্রার্থনা ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ছাড়াও টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে তার প্রতি শ্রদ্ধা জানান ভারতীয় সরকার প্রধান। এরপর ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। এরপর রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে যান।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ গেল সাত বছরের শিশুর

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ গেল সাত বছরের শিশুর

সিলেটের বিয়ানীবাজার সীমান্ত ঘেঁষে  মসজিদ নির্মাণ

সিলেটের বিয়ানীবাজার সীমান্ত ঘেঁষে মসজিদ নির্মাণ

যুক্তরাষ্ট্রের কলোরাডোয় মার্কেটে গুলিতে নিহত ১০

যুক্তরাষ্ট্রের কলোরাডোয় মার্কেটে গুলিতে নিহত ১০

আকাশপথে নতুন রুটের প্রস্তাব নেপালের

আকাশপথে নতুন রুটের প্রস্তাব নেপালের

বাংলাদেশসহ চার দেশের নারীদের বিয়ে করতে পারবে না সৌদি পুরুষরা

বাংলাদেশসহ চার দেশের নারীদের বিয়ে করতে পারবে না সৌদি পুরুষরা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ