সব
facebook apsnews24.com
চিলমারী বন্দরে ৩য় বারের মতো পন্ডিত বইমেলা - APSNews24.Com

চিলমারী বন্দরে ৩য় বারের মতো পন্ডিত বইমেলা

চিলমারী বন্দরে ৩য় বারের মতো পন্ডিত বইমেলা

মাসুদ রানা, কুড়িগ্রাম প্রতিনিধি : দেশের নামি-দামি প্রকশনা প্রতিষ্ঠান ও স্থানীয় লেখকদের অংশগ্রহণে ২৭-২৯ মার্চ অনুষ্ঠিত হচ্ছে ৩য় পণ্ডিত বইমেলা। উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ জাকির হোসেন। এছাড়াও তিনদিনের এই বইমেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন যথাক্রমে উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব শওকত আলী সরকার বীরবিক্রম, রংপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মেহেদুল করিম ও জেলা পরিষদ চেয়ারম্যান জনাব জাফর আলী।
এছাড়া লেখকদের নিয়ে থাকবে ৩ দিনের বিষয় ভিত্তিক আলোচনা।

এছাড়াও দেশবরেণ্য ভাওয়াইয়া শিল্পীদের অংশগ্রহণে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে শিশু-কিশোরদের গণিত অলিম্পিয়াডসহ ৩দিন ব্যাপি প্রতিযোগিতা।

এছাড়াও স্থানীয় গুণিজনদের ও সংগঠনকে সম্মাননা প্রদান করা হবে। থাকবে বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক পদক প্রদান। দুইজন কৃতি ব্যক্তিত্বকে সাহিত্য-সংস্কৃতি-গবেষণা-সাংবাদিকতা ও গণসংগ্রামে ভূমিকা রাখায় এই পদক দেওয়া হবে। পদকের সাথে থাকবে ৫ হাজার টাকার চেক ও মেডেল। বইমেলার আগের দিন পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করবেন বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হকের পরিবার।

  • 13
    Shares

আপনার মতামত লিখুন :

করোনাঃ লালন স্মরণোৎসব বন্ধ ঘোষণা জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম’র

করোনাঃ লালন স্মরণোৎসব বন্ধ ঘোষণা জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম’র

কিশোর গ্যাংয়ের মারামারি নিয়ে সালিসে ছুরি মেরে তিনজনকে হত্যা

কিশোর গ্যাংয়ের মারামারি নিয়ে সালিসে ছুরি মেরে তিনজনকে হত্যা

কাল ও পরশু রাজধানীর কিছু সড়কে নিয়ন্ত্রিত যান চলাচল

কাল ও পরশু রাজধানীর কিছু সড়কে নিয়ন্ত্রিত যান চলাচল

স্কুল-কলেজ খুলবে ঈদের পর, ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

স্কুল-কলেজ খুলবে ঈদের পর, ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে মুক্তিযুদ্ধের গল্প বললেন গণহত্যার সাক্ষী তৈলক্ষ পালড়

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে মুক্তিযুদ্ধের গল্প বললেন গণহত্যার সাক্ষী তৈলক্ষ পালড়

রূপগঞ্জে ঢাকা সিলেট মহা সড়কে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে ঢাকা সিলেট মহা সড়কে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ