সব
facebook apsnews24.com
উজিরপুর সাতলায় নৌকার পক্ষে উৎসব মূখর প্রচারণা - APSNews24.Com

উজিরপুর সাতলায় নৌকার পক্ষে উৎসব মূখর প্রচারণা

উজিরপুর সাতলায় নৌকার পক্ষে উৎসব মূখর প্রচারণা

তালহা জাহিদঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে আসন্ন ১১ এপ্রিল ইউপি নির্বাচনে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহিন হাওলাদার’এর পক্ষে উৎসব মূখর পরিবেশে ইউনিয়ন পর্যায় চলছে জনসংযোগ ও প্রচার প্রচারণা।

২৪ মার্চ বুধবার ইউয়নের ওর্য়াড পর্যায় চলছে আওয়ামী লীগ ও অংঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পদচারণায় ভোটারদের দারে দারে গিয়ে দিনভর নৌকায় ভোট চান।

এসময়ে আ’লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোঃ শাহিন হাওলাদার বলেন, ” নৌকা হলো জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও হক ভাসানীর মার্কা, স্বাধীনতার সপক্ষের শক্তির মার্কা, এই নৌকা বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ও দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ এ্যাড. তালুকদার মোঃ ইউনুস’র, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান সাংসদ আলহাজ্ব মোঃ শাহে আলম’র, উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু’র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন’র, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারি’র এবং আমার আপনার সকলের নৌকা। যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন তারা নৌকার বিরোধিতা করতে পারে না। তিনি আরো বলেন, জননেতা আবুল হাসানাত আবদুল্লাহ কর্মী বান্ধব নেতা, যারা দলের জন্য অবদান রাখেন ও রাখবেন, তিনি তাদের অবশ্যই মূল্যায়ন করেন ও করবেন। তাই রাগ অভিমান অপপ্রচার ত্যাগ করে আসুন সবাই ঐক্যবদ্ধ ভাবে নৌকার ছায়াতলে। দেশ এখন উন্নয়ের মহাসড়কে তাই নৌকার বিকল্প নেই। বরাবরই সাতলা নৌকার ঘাটি জনগনের ভালোবাসা ও ভরসা সাথে আছে তাই নৌকার বিজয় সুনিশ্চিত হবে, ইনশাআল্লাহ।”

এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ হাকিম সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পরিমল কুমার বাইন অনু, প্রয়াত জনপ্রিয় চেয়ারম্যান আব্দুল খালেক আজাদের পুত্র আওয়ামী যুবলীগের নেতা প্রফেসর মোঃ মশিউর রহমান, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদ হাওলাদার, বরিশাল জেলা ছাত্রলীগের গন শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ কালিমুল্লাহ্, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা তাজিন শরিফ’সহ ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পযার্য়ের সর্বস্তরের নেতাকর্মী ও সতলার তৃনমূল জনসাধারণ।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

করোনাঃ লালন স্মরণোৎসব বন্ধ ঘোষণা জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম’র

করোনাঃ লালন স্মরণোৎসব বন্ধ ঘোষণা জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম’র

কিশোর গ্যাংয়ের মারামারি নিয়ে সালিসে ছুরি মেরে তিনজনকে হত্যা

কিশোর গ্যাংয়ের মারামারি নিয়ে সালিসে ছুরি মেরে তিনজনকে হত্যা

কাল ও পরশু রাজধানীর কিছু সড়কে নিয়ন্ত্রিত যান চলাচল

কাল ও পরশু রাজধানীর কিছু সড়কে নিয়ন্ত্রিত যান চলাচল

স্কুল-কলেজ খুলবে ঈদের পর, ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

স্কুল-কলেজ খুলবে ঈদের পর, ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে মুক্তিযুদ্ধের গল্প বললেন গণহত্যার সাক্ষী তৈলক্ষ পালড়

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে মুক্তিযুদ্ধের গল্প বললেন গণহত্যার সাক্ষী তৈলক্ষ পালড়

রূপগঞ্জে ঢাকা সিলেট মহা সড়কে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে ঢাকা সিলেট মহা সড়কে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ