সব
facebook apsnews24.com
সুন্দরগঞ্জে এমপির ৩টি সড়ক পাঁকাকরণ কাজের উদ্বোধন - APSNews24.Com

সুন্দরগঞ্জে এমপির ৩টি সড়ক পাঁকাকরণ কাজের উদ্বোধন

সুন্দরগঞ্জে এমপির ৩টি সড়ক পাঁকাকরণ কাজের উদ্বোধন

সুন্দরগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রায় ৪হাজার ৫৫ মিটার সড়কের পাঁকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে কয়েকটি রাস্তার কাজ উদ্বোধন করেন জাতীয় পার্টির অতিরিক্তি মহাসচিব (রংপুর) ও স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

সড়ক ৩টি হলো, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মীরগঞ্জ-জামালহাট সড়কের মনিরাম মোড় হইতে তৈয়বের মোড় ভায়া এ জেড আই কৃষি ইন্সটিটিউট সড়ক, কালিতলা (আরএইচডি) বামনডাঙ্গা দক্ষিণ রেইল গেইট সড়ক ও সর্বানন্দ ইউনিয়নের সর্বানন্দ কাশিম বাজার সড়ক। উদ্বোধনকালে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মনছুর, উপ-সহকারী প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, সহ-সভাপতি জহুরুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক আঃ মান্নান মন্ডল, বামনডাঙ্গা ইউনিয়ন সভাপতি রেজাউল হক রেজা, সর্বানন্দ ইউনিয়ন সভাপতি মশিউর রহমান সরদারসহ জাপা ও সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

মোহাম্মদ আবুল মনছুর জানান, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর সুন্দরগঞ্জ উপজেলার বাস্তবায়নে এই কাজ নির্মাণে ব্যয় ধরা আছে প্রায় ৩ কোটি ৫৮ লক্ষ টাকা। কাজ গুলো সঠিক ভাবে করতে এবং সঠিক সময়ে যাতে শেষ হয় সেই দিকে নজর রাখতে বলেছেন এমপি মহদয়।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

আমতলীতে সন্ত্রাসী কতৃক বীর মুক্তিযোদ্ধা লাঞ্ছিত

আমতলীতে সন্ত্রাসী কতৃক বীর মুক্তিযোদ্ধা লাঞ্ছিত

মহিপুরে অপহরণ মামলার ৮ ঘন্টার মধ্যে ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেপ্তার

মহিপুরে অপহরণ মামলার ৮ ঘন্টার মধ্যে ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেপ্তার

কলারোয়ায় করোনা মোকাবেলায় জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ’র মাস্ক বিতরণ

কলারোয়ায় করোনা মোকাবেলায় জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ’র মাস্ক বিতরণ

সুন্দরগঞ্জে এমপির ৩টি সড়ক পাঁকাকরণ কাজের উদ্বোধন

সুন্দরগঞ্জে এমপির ৩টি সড়ক পাঁকাকরণ কাজের উদ্বোধন

মনোনয়ন বঞ্চিতদের মানববন্ধনকে কেন্দ্র করে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া

মনোনয়ন বঞ্চিতদের মানববন্ধনকে কেন্দ্র করে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া

সুনামগঞ্জ শাল্লার ঘটনার প্রধান আসামী স্বাধীনের ভাইয়ের মৃত্যু !!

সুনামগঞ্জ শাল্লার ঘটনার প্রধান আসামী স্বাধীনের ভাইয়ের মৃত্যু !!

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ