সব
facebook apsnews24.com
কোভিড-১৯ - APSNews24.Com

কোভিড-১৯

মুহাম্মদ তাজুল ইসলাম

কোভিড মহামারী বিশ্বজুড়ে ভয়ানক এক ব্যামো
ওষুধ নেই তার খুঁজে ফিরি শুধু কোথায় দেবো কেমো
কি যাতনা হায়, বুঝে সেইজন হয়েছে যার এই রোগ
সিট মেলে না হাসপাতালে সেকি! কঠিন এক দুর্ভোগ।
সিলিন্ডার নেই অক্সিজেন নেই শ্বাসরুদ্ধকর হয়ে
ছুটোছুটি আর হয়রানি যতো রুগী আছে বেডে শুয়ে।
হওনা তুমি রাষ্টপতি হউক না দেশের নেতা
টাকা-পয়সা প্রতিপত্তি সবকিছুই তোমার বৃথা।
কি হবে তোমার অঢেল অর্থ, কি করবে মান সম্মান
ধনী নির্ধন ছোট বড়ো যাইহোক, কোভিডে সবাই সমান।
কে বড় আর কে ছোট ভাই করি অহেতুক বড়াই
সারাবিশ্বে আজ চলছে শুধু বেঁচে থাকার লড়াই।

সামনে পিছনে দুচোখে যা দেখি, মরীচিকা আর ধোকা
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কোনরকম বেঁচে থাকা।
কি হবে তোমার অট্টালিকা, দামী বিলাসবহুল গাড়ি
সততার সাথে জীবন কাটিয়ে পরপারে দিবো পাড়ি।
বাড়ছে কোভিড ভয়ে জড়সড় হাসপাতালে রোগীর চাপ
ভ্যাকসিনে নয়, বিধাতা তোমার ক্ষমতায়, করিও এবার মাফ।

লেখকঃ কবি ও কলামিস্ট মুহাম্মদ তাজুল ইসলাম।

আপনার মতামত লিখুন :

এমরানের কবিতা “ও গেদু তুই কোম্মে গেলি”

এমরানের কবিতা “ও গেদু তুই কোম্মে গেলি”

কবিতা “জ্যৈষ্ঠ মাস”

কবিতা “জ্যৈষ্ঠ মাস”

নজরুল চেতনা ও দর্শন দিয়েছে নব পথের সন্ধান

নজরুল চেতনা ও দর্শন দিয়েছে নব পথের সন্ধান

ফিলিস্তিনের শিশু

ফিলিস্তিনের শিশু

রক্তে আগুন জ্বলে

রক্তে আগুন জ্বলে

ঈদের বার্তা

ঈদের বার্তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ