সব
facebook apsnews24.com
ইউপি নির্বাচন উপলক্ষে ভেড়ামারা উপজেলা জাসদের জরুরী সভা - APSNews24.Com

ইউপি নির্বাচন উপলক্ষে ভেড়ামারা উপজেলা জাসদের জরুরী সভা

ইউপি নির্বাচন উপলক্ষে ভেড়ামারা উপজেলা জাসদের জরুরী সভা

আজ সকালে ভেড়ামারা উপজেলা জাসদ কার্যালয়ে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে এক জরুরীসভা অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের এই সভায় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সুযোগ্য সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, উপজেলা জাতীয় যুবজোটের সহ-সভাপতি ও পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিৎ কুমার সিংহ রায়,
বাহাদুরপুর ইউনিয়ন জাসদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান ছবি, চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সভাপতি,উপজেলা যুবজোটের সভাপতি চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন। জেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, জেলা জাসদের গণসংযোগ বিষয়ক সম্পাদক নবির উদ্দিন ,জুনিয়াদহ ইউনিয়ন জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ডাক্তার,পৌর জাসদের সাধারণ সম্পাদক আবুহেনা মোস্তফা কামাল বকুল, জাসদ নেতা এ্যাড. তানজিলুর রহমান এনাম, মোকারিমপুর ইউনিয়নের জাসদ মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী বেনজির আহমেদ বেনু, ধরমপুর ইউনিয়নের জাসদ মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী আইয়ুব আলী, চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বাহিরচর ইউনিয়ন জাসদের সভাপতি জগলু সরদার, বাহিরচর ইউনিয়নের চেয়ারম্যান পদে জাসদের মনোনয়ন প্রত্যাশী হাজী শফিকুল ইসলাম শফি। মোকারিমপুর ইউনিয়ন জাসদেরর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মেম্বার।
বাহিরচর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক আবু হাসান আবু, জুনিয়াদহ ইউপি নির্বাচনে জাসদ মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আজকে অনুষ্ঠিত জরুরি সভায় আসন্ন ইউপি নির্বাচনে দল মনোনিত চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে স্বস্ব ইউনিয়নের সর্বস্তরের দলীয় নেতা-কর্মী-সমর্থকদের নিরলস ও ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এবং গৃহিত এই সিদ্ধান্তের বাইরে কোনো পর্যায়ের নেতা-কর্মী দল মনোনিত প্রার্থীদের বিরুদ্ধে কোনো কাজ করলে তার/তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের হুঁশিয়ারী জানানো হয়েছে।।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বাষিক নির্বাচন অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বাষিক নির্বাচন অনুষ্ঠিত

কুষ্টিয়ায় ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত

টুটুল-আসিফের নেতৃত্বে মানিকগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

টুটুল-আসিফের নেতৃত্বে মানিকগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

সুশীলনের বাস্তবায়নে দিন ব্যাপী Inception Workshop অনুষ্টিত।

সুশীলনের বাস্তবায়নে দিন ব্যাপী Inception Workshop অনুষ্টিত।

আন্তর্জাতিক নারী দিবসে নেতৃবৃন্দ : মহান মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা গৌরবোজ্জ্বল

আন্তর্জাতিক নারী দিবসে নেতৃবৃন্দ : মহান মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা গৌরবোজ্জ্বল

ঐতিহাসিক ৭ই মার্চে কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের আলোচনা সভা

ঐতিহাসিক ৭ই মার্চে কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের আলোচনা সভা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ