সব
facebook apsnews24.com
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বাষিক নির্বাচন অনুষ্ঠিত - APSNews24.Com

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বাষিক নির্বাচন অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বাষিক নির্বাচন অনুষ্ঠিত

আসাদুজ্জামান আসাদ সিনিয়র স্টাফ রির্পোটারঃ উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে সভাপতি পদে ৩০৪ ভোট পেয়ে নির্বাচিত হয় অ্যাড. মোঃ আবুল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাড. বিএম মিজানুর রহমান পিন্টু পেয়েছেন ১২৪ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে ২৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয় অ্যাড.আ, ক, ম রেজওয়ান উল্লাহ সবুজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাড. মোঃ ইউনুচ আলী পয়েছেন ১৭৩ ভোট।

অপরদিকে সহ- সভাপতি পদে ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাড. মোঃ গোলাম মোস্তফা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাড. সৈয়দ এখলেছার আলী বাচ্চু পেয়েছেন ১৯৬ ভোট। যুগ্ম-সম্পাদক পদে ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে অ্যাড মোঃ সাইদুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাড. শেখ মোস্তাফিজুর রহমান (শাহনওয়াজ) পেয়েছেন ১৫৮ ভোট এবং অপর প্রার্থী অ্যাড মোঃ জহুরুল হক পেয়েছেন ৯৮ ভোট। কোষাধ্যক্ষ পদে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাড. জেড এম আব্দুল্যাহ মামুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাড. মোল্যা মোঃ আব্দুস সোবহান মুকুল পেয়েছেন ১৩৯ ভোট এবং অপর প্রার্থী অ্যাড. মোঃ রফিকুল ইসলাম পেয়েছেন ১১৩ ভোট। সহ-সম্পাদক লাইব্রেরী পদে ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাড. মোঃ আব্দুল জলিল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাড. মোঃ হুমায়ূন কবীর পেয়েছেন ১৬৩ ভোট। সহ-সম্পাদক ক্রীড়া ও সংস্কৃতি পদে ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাড. আ, ক, ম সামছুদ্দোহা খোকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাড. স,ম মমতাজুর রহমান মামুন পেয়েছেন ৯৮ ভোট এবং অপর প্রার্থী অ্যাড. অসীম কুমার মন্ডল পেয়েছেন ৮৩ ভোট ও অ্যাড. শেখ হুমায়ূন কবীর পেয়েছেন ৬৬ ভোট। সহ- সম্পাদক মহিলা পদে একমাত্র প্রার্থী অ্যাড. শাহানা ইমরোজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্বেই নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্যের ৩টি পদে নির্বাচিত হয়েছেন, অ্যাড. জি, এম ফিরোজ আহমেদ প্রাপ্ত ভোট ২২৮, অ্যাড. মোঃ তারিক ইকবাল অপু প্রাপ্ত ভোট ২২১ এবং অ্যাড. ই-জে, এম হাসীব প্রাপ্ত ভোট ২০৩। অপর প্রার্থী অ্যাড. সুনীল কুমার ঘোষ প্রাপ্ত ভোট ১৩৩ ভোট, এড. মোঃ সাইদুজ্জামান জিকো প্রাপ্ত ভোট ১২৩, এড. মোঃ নজরুল ইসলাম জীবন প্রাপ্ত ভোট ১০৩ এবং অ্যাড. আছাদুল্যাহ আছাদ প্রাপ্ত ভোট ৭৬। এবারের নির্বাচনে ৪৫৩ ভোটর আইনজীবীর মধ্যে ৪৪১ জন ভোটার আইনজীবী ভোট প্রদান করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, অ্যাড. মোঃ আব্দুল জলিল (১) এবং কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, অ্যাড. কুন্ড তপন কুমার , অ্যাড. নাজমুন নাহার ঝুমুর, অ্যাড. মোঃ আনিছুর কাদির ময়না ও অ্যাড. মোঃ জিয়াউর রহমান।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

কুষ্টিয়ায় ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত

টুটুল-আসিফের নেতৃত্বে মানিকগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

টুটুল-আসিফের নেতৃত্বে মানিকগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

সুশীলনের বাস্তবায়নে দিন ব্যাপী Inception Workshop অনুষ্টিত।

সুশীলনের বাস্তবায়নে দিন ব্যাপী Inception Workshop অনুষ্টিত।

আন্তর্জাতিক নারী দিবসে নেতৃবৃন্দ : মহান মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা গৌরবোজ্জ্বল

আন্তর্জাতিক নারী দিবসে নেতৃবৃন্দ : মহান মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা গৌরবোজ্জ্বল

ঐতিহাসিক ৭ই মার্চে কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের আলোচনা সভা

ঐতিহাসিক ৭ই মার্চে কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের আলোচনা সভা

পাশে দাঁড়াও সেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন, সভাপতি জহির সরকার ও সম্পাদক ইকবাল

পাশে দাঁড়াও সেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন, সভাপতি জহির সরকার ও সম্পাদক ইকবাল

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ