সব
facebook apsnews24.com
পটুয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে হামলায় মহিলাসহ ৩জন জখম - APSNews24.Com

পটুয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে হামলায় মহিলাসহ ৩জন জখম

পটুয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে হামলায় মহিলাসহ ৩জন জখম

স্টাফ রিপোর্টার উপজেলা পটুয়াখালী।

পটুয়াখালীর দুমকিতে পূর্ব শত্রুতার জেদ ধরে বসত ঘরে হামলা চালিয়ে মহিলাসহ ৩জনকে কুপিয়ে জখম,
আসবাবপত্র ভাংচুর,নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লেবুখালী পুরাতন বাজার সংলগ্ন মোল্লা পাড়ায় এ সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনাটি ঘটেছে।

খবর পেয়ে ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।স্থানীয় সূত্রে জানাযায়,লেবুখালী গ্রামে সেলিম মোল্লার ঘর চুরির ঘটনা নিয়ে প্রতিবেশী আইয়ুব আলী মোল্লার পূর্ব বিরোধ চলছিল।ওই বিরোধের জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আইয়ুব মোল্লার নেতৃত্বে ৮/১০জনের একদল সশস্ত্র দুবৃত্ত আকস্মিক সেলিম মোল্লার বসত:ঘরে হামলা চালায়।

সশস্ত্র দুবৃত্তরা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে এলোপাথারি কুপিয়ে ও পিটিয়ে সেলিম মোল্লার স্ত্রী মাহিনুর বেগম (৪৫),ছোট ছেলে গোলাম রাব্বানী পাশা (১৪) ও পুত্রবধু খাদিজা আক্তার (২২)কুপিয়ে জখম করে।পরে দুবৃত্তরা বসত:ঘরের আসবাবপত্র তছনছ ও ভাংচুর করে এবং নগদ ৩লাখ ৬০টাকা,স্বর্ণালঙ্কারসহ অন্তত: ৫লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়।

আহতের স্বজনরা রক্তাক্ত জখমী ৩জনকে অটো-বাইক যোগে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।এ ব্যাপারে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের প্রক্রিয়াধীন আছে।দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান বলেন,খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।এ ঘটনার এখনও কোন লিখিত অভিযোগ আসেনি।অভিযোগ পেলে
আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

কুমারখালীতে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

কুমারখালীতে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

বরগুণা আমতলীতে ৬ ইউপিতে বিভিন্ন প্রার্থীর মনোনয়ন দাখিল

বরগুণা আমতলীতে ৬ ইউপিতে বিভিন্ন প্রার্থীর মনোনয়ন দাখিল

গৌরনদীতে আওয়ামীলীগের সাত ইউপি চেয়ারম্যানের মনোনয়নপত্র দাখিল

গৌরনদীতে আওয়ামীলীগের সাত ইউপি চেয়ারম্যানের মনোনয়নপত্র দাখিল

চিলমারীতে এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা

চিলমারীতে এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা

সিলেট সদর উপজেলায় কৃষি জমি রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন

সিলেট সদর উপজেলায় কৃষি জমি রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন

পটুয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে হামলায় মহিলাসহ ৩জন জখম

পটুয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে হামলায় মহিলাসহ ৩জন জখম

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ