সব
facebook apsnews24.com
ঠাকুরগাঁওয়ে ভিবিডির ‘অগ্নিঝরা মার্চ উৎসব’ - APSNews24.Com

ঠাকুরগাঁওয়ে ভিবিডির ‘অগ্নিঝরা মার্চ উৎসব’

ঠাকুরগাঁওয়ে ভিবিডির ‘অগ্নিঝরা মার্চ উৎসব’

ঠাকুরগাঁও প্রতিনিধি:ভলান্টিয়ার ফর বাংলাদেশ ঠাকুরগাঁও শাখার উদ্যোগে সংগঠনটির মার্চ মাসের ইভেন্ট ‘অগ্নিঝরা মার্চ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ মার্চ) ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আনিসুল হক মিলনায়তনে সকালে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে ইভেন্টের এ কার্যক্রম শুরু হয়।এসময় শতাধিক শিক্ষার্থীদের নিয়ে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই আগত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদুল ইসলাম বিপ্লব, ভলান্টিয়ার ফর বাংলাদেশ রংপুর ডিভিশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন শ্রাবণ, ভলান্টিয়ার ফর বাংলাদেশ রংপুর ডিভিশনের ট্রেজারার দেবাশ্বর চন্দ্র সিংহ সহ আরও অনেকে।

সবশেষে ঘোষণা করা হয় বিগত মাস গুলোর বেস্ট ভলান্টিয়ার। জানুয়ারি মাসের বেস্ট ভলান্টিয়ার ঘোষণা করা হয় জেনারেল মেম্বার সুবাইতা তাবাসসুমকে এবং মার্চ মাসের বেস্ট ভলান্টিয়ার ঘোষণা করা হয় কমিটি মেম্বার পিয়াল আল মাহমুদ পাভেলকে।এসময় উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ ঠাকুরগাঁও শাখার সভাপতি নির্ণয় চৌধুরী, সহ-সভাপতি আতিয়া হুমায়রা মিমি, সাধারণ সম্পাদক এস. এম. মনিরুজ্জামান মিলন সহ ভলান্টিয়ার বাংলাদেশ ঠাকুরগাঁও শাখার বিভিন্ন পর্যায়ের মেম্বারবৃন্দ।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

কুমারখালীতে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

কুমারখালীতে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

বরগুণা আমতলীতে ৬ ইউপিতে বিভিন্ন প্রার্থীর মনোনয়ন দাখিল

বরগুণা আমতলীতে ৬ ইউপিতে বিভিন্ন প্রার্থীর মনোনয়ন দাখিল

গৌরনদীতে আওয়ামীলীগের সাত ইউপি চেয়ারম্যানের মনোনয়নপত্র দাখিল

গৌরনদীতে আওয়ামীলীগের সাত ইউপি চেয়ারম্যানের মনোনয়নপত্র দাখিল

চিলমারীতে এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা

চিলমারীতে এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা

সিলেট সদর উপজেলায় কৃষি জমি রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন

সিলেট সদর উপজেলায় কৃষি জমি রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন

পটুয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে হামলায় মহিলাসহ ৩জন জখম

পটুয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে হামলায় মহিলাসহ ৩জন জখম

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ