মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন, সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ-উপলক্ষ্যে বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসান, কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ মুন্না, প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিম, থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আফরুজা বারী, যুগ্ম-আহ্বায়ক রেজাউল আলম রেজা, দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, যুবলীগের সভাপতি মিজানুর রহমান লিটু, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডারের সভাপতি বাবলু মিয়া, পূজা উদযাপন কমিটির সভাপতি নিমাই ভট্টাচার্য প্রমূখ।
এর আগে, সুর্যোদয় লগ্নে কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধবনীর মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
আলোচনা শেষে বিভিন্ন ফ্রন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে উপজেলা আওয়ামিলীগের যুগ্ম আহবায়ক আফরুজা বারীর নেতৃত্বে একটি রেলী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া বঙ্গবন্ধুর আত্নার মাগফিরাত কামনা করে উপজেলার বিভিন্ন মসজিদ,মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।


