তালহা জাহিদঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আজ ১৭ মার্চ, বরিশাল জেলার উজিরপুর উপজেলার ৪ নং ওটরা ইউনিয়ন আওয়ামী লীগ ও ১,২,৩ নং ওর্য়াড আওয়ামী লীগ ও অংঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মশাং বাজার আনোয়ার খান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওটরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও আসন্ন ওটরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক রাঢ়ী। এসময়ে তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাংঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’এর প্রতি গভির শ্রদ্ধা জ্ঞাপন করে, তার জীবনী বিতরণ দিয়ে বাঙ্গালী জাতির প্রতি তার মহান আত্মত্যাগ তুলে ধরেন। তিনি কৃষক কুলের নয়ন মনি মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত ‘র প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়াও তিনি আরো বলেন, আসন্ন ইউপি নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগ কতৃক মনোনয়ন দেওয়াতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক জেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উপস্থিত সকলের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেন।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপজেলা সভাপতি কামরুল হাসান নাসিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মাহবুবুল আলম সিকদার, শহীদ স্বরনীকা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরদার জহির উদ্দিন, হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল আলম রুবেল।
এসময়ে আওয়ামী লীগ নেতা মঞ্জু খানের সার্বিক সহযোগিতায় ও আওয়ামী যুবলীগ নেতা রিয়াজ আহম্মেদ’র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড(মশাং) আওয়ামী লীগের সভাপতি, ইউপি সদস্য খন্দকার ইবনে মিজান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান মল্লিক, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার সিকদার, (১,২,৩) নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা ইউপি সদস্য দিলুফা আক্তার, ডাঃ ছবুর সিকদার, তাহের উদ্দিন ইসলামিয়া ডিগ্রি কলেজের ছাত্রলীগ সভাপতি রাসেল হোসেন মহাসিন, ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ আরিফুল ইসলাম খান’সহ ১,২,৩ নং ওয়ার্ডের আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।
আলোচনা শেষে ছাত্রলীগের সক্রিয় নেতাকর্মী সাঈদ খান, সবুজ খান, রাকিব শেখ, তপু খান, তানভীর খান, শিহাব’সহ উপস্থিত সকল নেত্রীবৃন্দের জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে স্লোগানে কেক কাটা হয়। পরিশেষে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।


