সব
facebook apsnews24.com
কুষ্টিয়ায় জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত - APSNews24.Com

কুষ্টিয়ায় জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

কুষ্টিয়ায় জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

সারাদেশের ন্যায় কুষ্টিয়া দৌলতপুরে নানা আয়োজনে ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

আজ ১৭ মার্চ সকাল ৮ টা থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে দিনব্যাপী। সকাল দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দৌলতপুর উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠানের শুরু হয়। এর পরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরী ।

এ্যাড শরীফ উদ্দীন রিমনের পরিচালনায় আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরী,

এছাড়াও উপস্থিত ছিলেন এ্যাড. মোঃ নজরুল ইসলাম, কাজিমুদ্দিন মেম্বার, সেলিম চৌধুরী, জামিরুল ইসলাম বাবু, মারুফা ইয়াসমিন সুরভী, এ্যাড, মির্জা আলম রিগান, মোঃ জাহিরুল ইসলাম, মামুন কবিরাজ, ইসতিয়াক আহমেদ সনি, মোঃ আলাউদ্দিন আহমেদ, হাসানুজ্জামান রাজা, শহিদুল ইসলাম, আমিরুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । আলোচনা শেষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এরপরে বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক জীবনী নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও দোয়া মাহফিলের আয়োজন। দিনব্যাপী এসব অনুষ্ঠানে সরকারি-বেসরকারি ও সাহিত্য শাসিত সকল প্রতিষ্ঠান নিজ নিজ ভাবে পালন করছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

অ্যাড. আশরাফুল আলম বাবু সামাজিক কাজেও যিনি সবসময়

অ্যাড. আশরাফুল আলম বাবু সামাজিক কাজেও যিনি সবসময়

সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপিত

সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপিত

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে উজিরপুরের মশাং আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে উজিরপুরের মশাং আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবসে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের শ্রদ্ধাঞ্জলি

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবসে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের শ্রদ্ধাঞ্জলি

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে উজিরপুরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে উজিরপুরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন

কুষ্টিয়ায় জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

কুষ্টিয়ায় জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ