সব
facebook apsnews24.com
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন জয়নগরের ফিরোজ - APSNews24.Com

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন জয়নগরের ফিরোজ

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন জয়নগরের ফিরোজ

আসাদুজ্জামান আসাদ সিনিয়র স্টাফ রির্পোটারঃ সবাইকে কাঁদিয়ে চলে গেলেন কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ ফিরোজ আহমেদ (৪৮)। প্রিয় সহযোদ্ধাকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন দলীয় নেতাকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী ।

শনিবার বেলা ১১টার দিকে সরসকাটির ক্ষেত্রপাড়া ইদগাহ ময়দানে বিপুল সংখ্যক মুসল্লীগণের উপস্থিতিতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সদ্য প্রয়াত জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ ফিরোজ আহমেদকে।

জানাজার নামাজপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি কেরালকাতা ইউপি চেয়ারম্যান স,ম মোর্শেদ আলী, জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আজিজুর রহমান, কুশোডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম খান আসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান মালি, প্রয়াতের ছেলে ও তার ভাই।
এছাড়া জানাযার নামাজে উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সকল রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী ও বিপুল সংখ্যক মুসুল্লিগণ। এর আগে সকালে প্রয়াত শেখ ফিরোজ আহমেদের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে ছুটে যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান এবং আলোচনায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল মাসুদ বাবু। জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা নূরুল ইসলাম।
শেখ ফিরোজ আহমেদ ছিলেন ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথের লড়াকু যোদ্ধা ও আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী। তিনি আওয়ামী লীগের নেতৃত্বে সকল অনুষ্ঠানে দল-মত-নির্বিশেষে শরিক হয়েছেন।
তাঁর অবদানের কথা উপজেলা আওয়ামী লীগ তথা ইউনিয়নবাসী চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
উল্লেখ্য, শুক্রবার (১২ই মার্চ) রাত সাড়ে আটটার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার পূর্বে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার পান্থপথের স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না.. রাজিউন) ।
পরিবারের পক্ষ থেকে হাসপাতাল থেকে মরদেহটি বুঝে নেন তালা-কলারোয়ার সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। এদিকে, সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ শেখ ফিরোজ আহমেদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন জয়নগরের ফিরোজ

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন জয়নগরের ফিরোজ

মাদারীপুরে বোমা বিস্ফোরন, বসতবাড়ি ভাংচুর ॥ আহত-১০ গ্রেফতার -১

মাদারীপুরে বোমা বিস্ফোরন, বসতবাড়ি ভাংচুর ॥ আহত-১০ গ্রেফতার -১

স্বরূপকাঠিতে জমির বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

স্বরূপকাঠিতে জমির বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

মুলাদী ইউপি নির্বাচনে মোঃ নুর ইসলাম জাতীয় পার্টির প্রার্থী।

মুলাদী ইউপি নির্বাচনে মোঃ নুর ইসলাম জাতীয় পার্টির প্রার্থী।

গৌরনদীতে করোনার টিকা ভ্রাম্যমান রেজিস্ট্রেশন ও কার্ড প্রদানের উদ্বোধন

গৌরনদীতে করোনার টিকা ভ্রাম্যমান রেজিস্ট্রেশন ও কার্ড প্রদানের উদ্বোধন

ঢাকাসহ ৬ জেলায় কালবৈশাখীর আঘাত

ঢাকাসহ ৬ জেলায় কালবৈশাখীর আঘাত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ