সব
facebook apsnews24.com
স্বরূপকাঠিতে জমির বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা - APSNews24.Com

স্বরূপকাঠিতে জমির বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

স্বরূপকাঠিতে জমির বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের স্বরূপকাঠিতে জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সুকুমার মন্ডল (৬৪) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলায় দৈহারী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করেছে।

নিহতের মেয়ে সুমনা মন্ডল জানান, তার বাবা ওই এলাকায় জমি কিনে তার মাকে নিয়ে বসবাস করত। চাকরি ও লেখোপড়া করার কারণে তারা দুই বোন এলাকায় থাকত না। জমি ক্রয়ের পর থেকেই প্রতিবেশী মনোরঞ্জন হালদার তাদের বিরোধিতা করে আসছিল। ওইদিন দুপুরে জমি সংক্রান্ত ব্যাপারে কথাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ মনোরঞ্জন হালদার ও তার ছেলে মনোতোষ হালদার তার বাবা সুকুমারকে কোদাল দিয়ে আঘাত করে। এতে গুরতর আহত সুকুমার মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা গুরুতর আহত সুকুমারকে উদ্ধার করে পার্শ্ববর্তী নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার পিরোজপুর মর্গে পাঠিয়েছে।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন জয়নগরের ফিরোজ

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন জয়নগরের ফিরোজ

মাদারীপুরে বোমা বিস্ফোরন, বসতবাড়ি ভাংচুর ॥ আহত-১০ গ্রেফতার -১

মাদারীপুরে বোমা বিস্ফোরন, বসতবাড়ি ভাংচুর ॥ আহত-১০ গ্রেফতার -১

স্বরূপকাঠিতে জমির বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

স্বরূপকাঠিতে জমির বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

মুলাদী ইউপি নির্বাচনে মোঃ নুর ইসলাম জাতীয় পার্টির প্রার্থী।

মুলাদী ইউপি নির্বাচনে মোঃ নুর ইসলাম জাতীয় পার্টির প্রার্থী।

গৌরনদীতে করোনার টিকা ভ্রাম্যমান রেজিস্ট্রেশন ও কার্ড প্রদানের উদ্বোধন

গৌরনদীতে করোনার টিকা ভ্রাম্যমান রেজিস্ট্রেশন ও কার্ড প্রদানের উদ্বোধন

ঢাকাসহ ৬ জেলায় কালবৈশাখীর আঘাত

ঢাকাসহ ৬ জেলায় কালবৈশাখীর আঘাত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ