নানা ইস্যুতে গণমাধ্যমের বারবার নাম আসা ফরিদপুরের আলোচিত দুই ভাই ইমতিয়াজ হাসান রুবেল ও সাজ্জাদ হোসেন বরকত ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছে পরিবার।
পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, রুবেল-বরকতের নামে ২০০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলা সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক। এখন পর্যন্ত দায়ের করা ভিন্ন মামলায় রিমান্ডে এনে জোরপূর্বক ১৬৪ ধারায় স্বীকারোক্তি আদায় করা হয়েছে। এমন কি বাচ্চু রাজাকার নামে তাদের কোনো আত্মীয়ও নেই।


