সব
facebook apsnews24.com
দেশে মতপ্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে বিরাজ করছে: কাদের - APSNews24.Com

দেশে মতপ্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে বিরাজ করছে: কাদের

দেশে মতপ্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে বিরাজ করছে: কাদের

দেশে মতপ্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে বিরাজ করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এমন দাবি করেছেন তিনি।

দেশে মতপ্রকাশের স্বাধীনতা নেই বলে বিএনপি নেতাদের অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের সমালোচনা করার জন্য এ পর্যন্ত একজন বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়নি। তাই দেশে মতপ্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে বিরাজ করছে।’

বিএনপির ‘বিকল্প আন্দোলনের’ হুমকি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির বিকল্প আন্দোলন হচ্ছে দেশ-বিদেশে গোপন বৈঠক আর ষড়যন্ত্র। এসব আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলনের বিকল্প হচ্ছে আগুন-সন্ত্রাস, অপরাজনীতি আর গুজব তৈরি করা।

বিএনপির নেতাদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, বিকল্প আন্দোলনের নামে দেশের সম্পদ এবং মানুষের জীবনহানি ঘটানোর অপপ্রয়াস জনগণ ও সরকার মেনে নেবে না।

অবশ্য ওবায়দুল কাদের বলেন, যারা এ পর্যন্ত রাজপথে কোনো ধরনের আন্দোলনের ঢেউ তুলতে পারেনি, তাদের বাধা দেওয়ার দরকার হয় না। বিএনপি আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

রাজারহাট থানায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

রাজারহাট থানায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

সিলেটে শ্রমিক নেতাদের ধর্মঘটের ডাক !! সিসিকের সিদ্ধান্ত মনে নিতে অনিহা

সিলেটে শ্রমিক নেতাদের ধর্মঘটের ডাক !! সিসিকের সিদ্ধান্ত মনে নিতে অনিহা

সুশান্তের মৃত্যুতে মাদক মামলার চার্জশিটে রিয়াসহ আসামি ৩৩

সুশান্তের মৃত্যুতে মাদক মামলার চার্জশিটে রিয়াসহ আসামি ৩৩

ভূমিকম্প-ভীতি কাটিয়ে অনুশীলনে বাংলাদেশ

ভূমিকম্প-ভীতি কাটিয়ে অনুশীলনে বাংলাদেশ

ওটরায় আ’লীগ মনোনয়ন সামনে রেখে কর্মীরা বেশি ঝুঁকছে যুবলীগ সভাপতি আকবর সর্মথনে

ওটরায় আ’লীগ মনোনয়ন সামনে রেখে কর্মীরা বেশি ঝুঁকছে যুবলীগ সভাপতি আকবর সর্মথনে

গৌরনদী উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত

গৌরনদী উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ