মাসুদ রানা,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ পুলিশ রাজারহাট থানা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকারের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কুড়িগ্রামের এএসপি (সার্কেল) উৎপল কুমার। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,রাজারহাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আব্দুস ছালাম চাষী, রাজারহাট থানার ওসি (তদন্ত) পবিত্র কুমার,রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম,ইউপি সদস্য বিপ্লব মিয়া প্রমূখ।


