তালহা জাহিদঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, বিগত সাতলা উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে বিজয়ী হয়ে প্রায় তিন মাসের জন্য চেয়ারম্যান হিসাবে জনপ্রিয়তার সাথে কাজ করে যাচ্ছেন।
বর্তমান চেয়ারম্যান জনসাধারণের মানুষের অস্থাভাজন ব্যাক্তি খায়রুল বাশার লিটন কে সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পুনরায় দেখতে চায় ইউনিয়নবাসী। প্রতিটি এলাকায় মহামারী করোনা মোকাবেলায় তিনি নিজস্ব অর্থায়নে ব্যাপক সাহায্য সহযোগিতা করেছেন। এছাড়াও করোনাকালীন সময়ে তার কাছে এলে কেউ খালি হাতে ফিরে যায়নি। দিন রাত অক্লান্ত পরিশ্রম করে জনগনের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতার হাত প্রসারিত করে মানবতার ফেরিওয়ালা হিসেবে সুপরিচিত হয়েছেন তিনি। এমন কি শিক্ষাপ্রতিষ্ঠান রাস্তা ঘাটসহ বিভিন্ন সামাজিক উন্নয়নে তার অবদানের কোন কমতি নেই। জনগনের খেদমতে তার কোন জুড়ি নেই বলে জানান একাধিক নেতাকর্মী।
তিনি মার্জিত, ভদ্র স্বভাবী, সৎ চরিত্রে অধিকারী ও সাংগঠনিক নেতা হওয়ায় আসন্ন ইউপি নির্বাচনে তাকে ভোট প্রদান করে চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত করার অঙ্গিকার করে অধিকাংশ ভোটাররা জোট বেঁধেছে। তিনি বর্তমানে সুনামের সহিত ইউপি চেয়ারম্যানের দায়ীত্ব পালন করে আসছে। তিনি গরীব দুখীদের ভাতাসহ সরকারের সকল ধরণের সাহায্য সহযোগিতা সঠিক ভাবে যোগ্য পাত্রে অন্ন দান করে অল্প দিনের মধ্যে মানুষের কাছে জনপ্রিয় চেয়ারম্যান হিসেবে আখ্যা পায়।
আওয়ামী লীগের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী খায়রুল বাশার লিটন বলেন, তিনিসহ তাদের পরিবারের সদস্যরা পূর্ব পুরুষ থেকে আওয়ামীলীগের অনুসারী হয়ে নিরলস ভাবে উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত।
তিনি প্রতিদিন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে পুনরায় ভোট প্রার্থনা করছেন এবং জনগনের মাঝে পুনরায় ব্যাপক সাড়া পেয়েছেন। তিনি জনসমর্থনে এগিয়ে রয়েছেন। অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে পুনরায় শতভাগ বিজয় লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এই জনপ্রিয় নেতা। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ইউপি চেয়ারম্যান প্রার্থী খায়রুল বাশার লিটন পুনরায় আওয়ামীলীগের মনোয়ন পেতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দক্ষিন বঙ্গের রাজনৈতিক অভিবাবক আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা চেয়ারেম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল, প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিনসহ নেতৃবৃন্দের সু-দৃষ্টি কামনা করেন। সরেজমিনে গিয়ে দেখা যায় বাজার ও চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন স্থানে তার গুনকীর্তন করছে অধিকাংশ ভোটারগন।
একাধিক ভোটাররা জানান তিনি পুনরায় সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে এলাকায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত এবং রাস্তা, ঘাট, ব্রীজ, স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন সাধিত হবে এবং সাতলা অপরাধমুক্ত হবে, সাতলা ইউনিয়নে আওয়ামীলীগ সুসংঘঠিত থাকবে, এছাড়াও দলীয় কোন্দল থাকবেনা এবং সরকারের উন্নয়নের ধারাবাহিকতাও অব্যাহত থাকবে। এক প্রবীন শিক্ষক জানান খায়রুল বাশার লিটন পুনরায় ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে সাতলা ইউনিয়ন ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে।


