সব
facebook apsnews24.com
বেগমগঞ্জে ইয়াবা গুলিসহ র‌্যাবের হাতে ১জন আটক - APSNews24.Com

বেগমগঞ্জে ইয়াবা গুলিসহ র‌্যাবের হাতে ১জন আটক

বেগমগঞ্জে ইয়াবা গুলিসহ র‌্যাবের হাতে ১জন আটক

সিনিয়র স্টাফ রির্পোটার আসাদুজ্জামান আসাদঃ নোয়াখালীর বেগমগঞ্জে র্যাব-১১ অভিযান চালিয়ে ফয়েজ (২১) নামে এক জন মাদক কারবারিকে আটক করে। গ্রেপ্তারকৃত, ফয়েজ আলাইয়ারপুর ইউনিয়নের হাটখোলা বাড়ির বাবুলের পুত্র ।

এসময় ফয়েজের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার হয় এবং তার সহযোগী মমিনের (২৮) বাসা তল্লাশি করে শটগানের ১২ বোর কার্তুজসহ আরো ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মমিনকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (০৪ মার্চ) রাতে উপজেলার গোপালপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্ণীপুর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি দল বেগমগঞ্জের গোপালপুরে অভিযান চালিয়ে মাদক কারবারি ফয়েজকে আটক করে। পরে তার তথ্য অনুসারে, গোপালপুর ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের বাবুল মঞ্জিলে তার থাকার কক্ষ থেকে আরো ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি শটগানের ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় মাদক আইনে ও অস্ত্র আইনে পৃথক পৃথক এজাহার দায়ের করা হয়েছে। জানা যায়, পলাতক মাদক কারবারি মমিন একজন অস্ত্রধারী সন্ত্রাসী। ফয়েজ আর মমিন দীর্ঘদিন পরস্পর যোগসাজশে এলাকায় মাদক কারবার করে আসছিলেন।

  • 4
    Shares

আপনার মতামত লিখুন :

বেগমগঞ্জে ইয়াবা গুলিসহ র‌্যাবের হাতে ১জন আটক

বেগমগঞ্জে ইয়াবা গুলিসহ র‌্যাবের হাতে ১জন আটক

উজিরপুরে নারী নির্যাতন ও বাল্য বিয়ে প্রতিরোধে এডভোকেসী সভা

উজিরপুরে নারী নির্যাতন ও বাল্য বিয়ে প্রতিরোধে এডভোকেসী সভা

বঙ্গবন্ধু পেশাজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি’র সভাপতি তোফাজ্জলের মনিরুজ্জামানের সাথে শুভেচ্ছা বিনিময়

বঙ্গবন্ধু পেশাজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি’র সভাপতি তোফাজ্জলের মনিরুজ্জামানের সাথে শুভেচ্ছা বিনিময়

শরনখোলায় চোরাই গরুসহ আটক ২

শরনখোলায় চোরাই গরুসহ আটক ২

দাম না পাওয়ায় টমেটো এখন গরুর খাবার

দাম না পাওয়ায় টমেটো এখন গরুর খাবার

র‍্যাবের অভিযান: রাজশাহীর গোদাগাড়ীতে মাদকসহ ব্যবসায়ী আটক

র‍্যাবের অভিযান: রাজশাহীর গোদাগাড়ীতে মাদকসহ ব্যবসায়ী আটক

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ