সব
facebook apsnews24.com
শরনখোলায় চোরাই গরুসহ আটক ২ - APSNews24.Com

শরনখোলায় চোরাই গরুসহ আটক ২

শরনখোলায় চোরাই গরুসহ আটক ২

সিনিয়র স্টাফ রির্পোটার আসাদুজ্জামান আসাদঃ
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা থেকে চুরি হওয়া
গরুসহ দুইজনকে আটক করেছে শরনখোলা থানা পুলিশ। গ্রেফতারকৃতদের শুক্রবার (৫ মার্চ) দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৪ মার্চ) সন্ধ্যায় মোংলার চটেরহাট বাজার থেকে তাদের আটক করা হয়।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, গত (২২ ফেব্রুয়ারী) উপজেলার মঠেরপাড় গ্রাম থেকে বাচ্চু খলিফার ৩টি এবং শাহজামাল হাওলাদারের ১ টি গরু চুরি হয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানার এসআই আমির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মোংলার চটেরহাট বাজার থেকে দুটি গরু উদ্ধার সহ দুইজনকে আটক করে। এরা হচ্ছে রামপালের পেড়িখালী গ্রামের আফছার শেখের পুত্র আসাদ শেখ (৫০) ও মোংলার সাহেবেরমেঠ গ্রামের হুমায়ূন কবীর শেখের পুত্র জুয়েল শেখ (৪৫)। আটককৃত ব্যক্তিরা চোরাই গরু বিক্রি করতে চটেরহাট বাজারে নিয়ে এসেছিলো বলে পুলিশ জানায়।

এ ব্যাপারে গরুর মালিক বাচ্চু খলিফা বাদী হয়ে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছেন এবং গ্রেফতারকৃতদের আদালতে চালান দেয়া হয়েছে বলে থানার ওসি জানান।

  • 6
    Shares

আপনার মতামত লিখুন :

বেগমগঞ্জে ইয়াবা গুলিসহ র‌্যাবের হাতে ১জন আটক

বেগমগঞ্জে ইয়াবা গুলিসহ র‌্যাবের হাতে ১জন আটক

উজিরপুরে নারী নির্যাতন ও বাল্য বিয়ে প্রতিরোধে এডভোকেসী সভা

উজিরপুরে নারী নির্যাতন ও বাল্য বিয়ে প্রতিরোধে এডভোকেসী সভা

বঙ্গবন্ধু পেশাজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি’র সভাপতি তোফাজ্জলের মনিরুজ্জামানের সাথে শুভেচ্ছা বিনিময়

বঙ্গবন্ধু পেশাজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি’র সভাপতি তোফাজ্জলের মনিরুজ্জামানের সাথে শুভেচ্ছা বিনিময়

শরনখোলায় চোরাই গরুসহ আটক ২

শরনখোলায় চোরাই গরুসহ আটক ২

দাম না পাওয়ায় টমেটো এখন গরুর খাবার

দাম না পাওয়ায় টমেটো এখন গরুর খাবার

র‍্যাবের অভিযান: রাজশাহীর গোদাগাড়ীতে মাদকসহ ব্যবসায়ী আটক

র‍্যাবের অভিযান: রাজশাহীর গোদাগাড়ীতে মাদকসহ ব্যবসায়ী আটক

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ