সব
facebook apsnews24.com
যুক্তরাষ্ট্রে সংক্রমণ ৪০ হাজারের নিচে, পাঁচ মাসের মধ্যে কম - APSNews24.Com

যুক্তরাষ্ট্রে সংক্রমণ ৪০ হাজারের নিচে, পাঁচ মাসের মধ্যে কম

যুক্তরাষ্ট্রে সংক্রমণ ৪০ হাজারের নিচে, পাঁচ মাসের মধ্যে কম

যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচ মাসের মধ্যে এই প্রথম একদিনে করোনাভাইরাসে (কভিড) আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের নিচে নামলো।

দেশটিতে বৃহস্পতিবার ৪০ হাজারের কম মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

বিগত পাঁচ মাসের মধ্যে এই প্রথমবারের মতো দেশটিতে এক দিনে নতুন সংক্রমণের সংখ্যা ৪০ হাজারের নিচে নামলো।

জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। খবর এএফপির।

মহামারী করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ৮ জানুয়ারি একদিনে সর্বোচ্চ প্রায় ৩ লাখ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হন। এছাড়া দেশটিতে এ পর্যন্ত ৫ লাখের বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছে।

তবে থ্যাঙ্কগিভিং ডে ও ক্রিসমাসের আগের পর্যায় থেকে যুক্তরাষ্ট্রে বর্তমানে দৈনিক আক্রান্তের সংখ্যা কমতে দেখা যাচ্ছে। ওই সময় ছুটিকে কেন্দ্র করে লোকজনের চলাফেরা এবং জমায়েত বেড়ে যাওয়ায় দেশটিতে ফের ভাইরাসের সংক্রমণ অনেক বৃদ্ধি পায়।

এদিকে আরেকটি উৎসাহব্যঞ্জক খবর হচ্ছে, যুক্তরাষ্ট্র টিকাদান কর্মসূচি জোরদার করায় কভিড-১৯ রোগে দৈনিক মৃত্যুর এবং হাসপাতালে ভর্তির সংখ্যাও কমতে শুরু করেছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

মিয়ানমারে ‘কঠিন নিষেধাজ্ঞা’ চান জাতিসংঘের তদন্তকারী

মিয়ানমারে ‘কঠিন নিষেধাজ্ঞা’ চান জাতিসংঘের তদন্তকারী

অস্ট্রেলিয়ার আড়াই লাখ ভ্যাকসিন আটকে দিল ইতালি

অস্ট্রেলিয়ার আড়াই লাখ ভ্যাকসিন আটকে দিল ইতালি

রিজার্ভ থেকে মিয়ানমারের অর্থ সরানোর চেষ্টা আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র

রিজার্ভ থেকে মিয়ানমারের অর্থ সরানোর চেষ্টা আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণ গেল ১১ সেনার

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণ গেল ১১ সেনার

উইঘুরদের চাকরি দিয়ে বাড়ি থেকে দূরে পাঠাচ্ছে চীন

উইঘুরদের চাকরি দিয়ে বাড়ি থেকে দূরে পাঠাচ্ছে চীন

‘সবচেয়ে রক্তক্ষয়ী দিনে’ মিয়ানমারে নিহত ৩৮

‘সবচেয়ে রক্তক্ষয়ী দিনে’ মিয়ানমারে নিহত ৩৮

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ