সব
facebook apsnews24.com
ওটরায় আ'লীগ মনোনয়ন সামনে রেখে কর্মীরা বেশি ঝুঁকছে যুবলীগ সভাপতি আকবর সর্মথনে - APSNews24.Com

ওটরায় আ’লীগ মনোনয়ন সামনে রেখে কর্মীরা বেশি ঝুঁকছে যুবলীগ সভাপতি আকবর সর্মথনে

ওটরায় আ’লীগ মনোনয়ন সামনে রেখে কর্মীরা বেশি ঝুঁকছে যুবলীগ সভাপতি আকবর সর্মথনে

তালহা জাহিদঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনয়ন’কে সামনে রেখে ওটরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কর্মীরা বেশি ঝুঁকছে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী দুর্সময়ের ত্যাগী ও সাহসী নেতা ওটরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি মোঃ আকবর হোসেন বেপারী’র সর্মথনে।

চায়ের দোকান থেকে শুরু করে জনমতে মুখে মুখে শোনা যায় , বিগত জামাত বিএনপি’র সরকারের তান্ডবকালেও একাধিক বার হামলা মামলার শিকার হয়েও এই আকবর বেপারী বঙ্গবন্ধুর চেতনায় গোটা কয়েকজন নেতাকর্মীদের সাথে নিয়ে মাটি কামরে ওটরায় জননেত্রী শেখ হাসিনার নানাবিধ আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সকল সময়। তাই এখন জনসাধারণ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ভালোবাসায় দলীয় হাইকমান্ড এবার আকবর বেপারীকে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন দিয়ে মূল্যায়ন করবে বলে আশা করেন সাধারণ কর্মীরা।

আকবর হোসেন বেপারী মুজিব আর্দশে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র দিকনির্দেশনায় উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃত্বে রাজপথের সকল আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সাংগঠনিক কার্যক্রমে ও দলীয় সার্থে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছেন।

আরও একটি কথা না বললেই নয়, ওটরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আকবর হোসেন বেপারী’র তেমন বেশি টাকা পয়সার মালিক বা সম্পদশালী না হলেও মনের ব্যাপারে তিনি হৃদয়বান। যেকোন কর্মীর বিপদ মুহূর্তে তার কাছে থেকে সাহায্য সহযোগিতা পেতে বঞ্চিত হওয়ার নজির নেই। নিজের পকেটে টাকা না থাকলেও ধার কর্জ করে হলেও বিপদ সময়ে আকবর হোসেন বেপারী’কে পাশে পেতেন সকলে। এছাড়াও তিনি ওটরা ইউনিয়নের যুব সমাজের অনন্ত প্রিয়জন।

এব্যাপারে উপজেলা আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আকন বলেন, আকবর হোসেন বেপারী তার রাজনৈতিক জীবনের শুরু থেকে আওয়ামী লীগের সার্থে কাজ করে যাচ্ছেন। ওটরা ইউনিয়নে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তাকে মনোনয়ন দেয়া হলে বিপুল ভোট বিজয় সুনিশ্চিত।

এছাড়াও ওটরা ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ রাসেল বেপারি বলেন, আকবর হোসেন বেপারী’কে সর্বত্র ছাত্রলীগের পাশে পেয়েছি।

ওটরা ইউনিয়ন শ্রমিক লীগ নেতা মোঃ জুয়েল মৃধা বলেন, আ’লীগের একজন ত্যাগী ও সাহসী নেতা হিসেবে আকবর হোসেন বেপারীকে মূল্যায়ন করা হোক।

ওটরা ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা মোঃ শাহিন বলেন, চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আকবর হোসেন বেপারী শতভাগ যোগ্য প্রার্থী। সাধারণ মানুষ তাকে চেয়ারম্যান হিসেবে মনে প্রানে চায়।

তাই ওটরা ইউনিয়ন আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ সহ অংঙ্গ সহযোগী সংগঠনের কর্মীরা ধারনা করছেন, দলীয় সার্থে বিগত দিনের ইতিহাস ঘাটলে সঠিক মূল্যায়ন করে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত মতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতৃক মনোনয়ন তালিকায় সব চেয়ে এগিয়ে আকবর হোসেন বেপারী।

  • 17
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদী উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত

গৌরনদী উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত

পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে বাংলাদেশের ‘মতুয়া’ মন্দিরে যেতে পারেন মোদি

পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে বাংলাদেশের ‘মতুয়া’ মন্দিরে যেতে পারেন মোদি

ফেসবুকে এ পোস্টগুলো কখনই করবেন না

ফেসবুকে এ পোস্টগুলো কখনই করবেন না

পতাকা উত্তোলন দিবসের আলোচকবৃন্দ : অতিত অস্বীকার করে ইতিহাস নির্মান সম্ভব নয়

পতাকা উত্তোলন দিবসের আলোচকবৃন্দ : অতিত অস্বীকার করে ইতিহাস নির্মান সম্ভব নয়

দুই কিশোরী ধর্ষণের দায়ে ৬ যুবকের যাবজ্জীবন

দুই কিশোরী ধর্ষণের দায়ে ৬ যুবকের যাবজ্জীবন

রাজারহাটে সিএনজি- পিকআপ ভ্যান সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু,জনতার ঢিলে এসআই আহত

রাজারহাটে সিএনজি- পিকআপ ভ্যান সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু,জনতার ঢিলে এসআই আহত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ