সব
facebook apsnews24.com
কবিতা "সবুজ ধান" - APSNews24.Com

কবিতা “সবুজ ধান”

কবিতা “সবুজ ধান”

মুহাম্মদ তাজুল ইসলাম

মাঠে মাঠে সবুজ ধানে
কৃষকের হাসি
বাংলা মোদের জন্মভূমি
তাকে অনেক ভালোবাসি।
কচি ধানে আশার প্রদীপ
স্বপ্ন দিবানিশি
দেশ বাঁচবে দশ বাঁচবে
বাঁচালে কৃষক ও কৃষি।
অর্থনীতির সচল চাকা
কৃষি নির্ভর দেশ
কৃষি পণ্যের দাম কমালে
কৃষক হবে শেষ।
আমার দেশের কৃষক ভাই
কুলে মজুর ও মুটে
হাড় ভাঙানি খাটুনি খাটে
দু পয়সা তাই জুটে।

মাঠে খেটে ফসল ফলায়
মাথার ঘাম পায়ে
কৃষাণী তখন উঠোন ঝাঁড়ে
নতুন ফসল পেয়ে।
হাজার স্বপ্ন থাকে মনে
বেচঁবে নতুন ধান
কিনবে শাড়ী, ছেলের জামা
সুপারি আর পান।
গরুর গাড়ি চাকা বাঁধাই
আর দেখিনা বলদ
পাল্টিয়ে দিছে কৃষি ব্যবস্থা
সবখানে তাই গলদ।

ধানক্ষেতে দেখি মাজরা পোকা
কৃষির বাজেটে চুরি
সার, কীটনাশক দাম বৃদ্ধিতে
কৃষকের গলায় ছুরি।

সবুজ ধানে কৃষি স্বপ্ন
হয় না যেন ফিকে
কৃষিজমি থাকুক কৃষক বাঁচুক
যাবেই যাবে টিকে।
সবশেষে তাই গুরুত্ব দিয়ে
কৃষি বাঁচিয়ে দেশ
কৃষি ব্যবস্থায় টেকসই উন্নয়ন
দাওয়া থাকলে অনিঃশেষ।

কবি ও কলামিস্ট মুহাম্মদ তাজুল ইসলাম

  • 130
    Shares

আপনার মতামত লিখুন :

এমরানের কবিতা “ও গেদু তুই কোম্মে গেলি”

এমরানের কবিতা “ও গেদু তুই কোম্মে গেলি”

কবিতা “জ্যৈষ্ঠ মাস”

কবিতা “জ্যৈষ্ঠ মাস”

নজরুল চেতনা ও দর্শন দিয়েছে নব পথের সন্ধান

নজরুল চেতনা ও দর্শন দিয়েছে নব পথের সন্ধান

ফিলিস্তিনের শিশু

ফিলিস্তিনের শিশু

রক্তে আগুন জ্বলে

রক্তে আগুন জ্বলে

ঈদের বার্তা

ঈদের বার্তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ