নিউজ ডেস্ক
আজ : ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ, মঙ্গলবার প্রকাশ করা : মার্চ ১, ২০২১


  • সুন্দরগঞ্জ উপজেলার বেকারী মালিক সমিতির কমিটি গঠন

    মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন, সুন্দরগঞ্জ , গাইবান্ধাঃ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বেকারী মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে।

    আলাউদ্দীন মজুমদার শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মুরসালিন হোসেন নাঈম, গাইবান্ধা থানা সভাপতি মোঃ সাহারুল ইসলাম ও অন্যান্য বেকারীর মালিক গন উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের সাথে মতবিনিময় ও নর্ব-নিবার্চিত কমিটি ঘোষণা করেন।
    সুন্দরগঞ্জ উপজেলা কমিটি- সভাপতি মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন , সাধারন সম্পাদক মোঃ মাহাফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম, সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুন অর রশিদ সহ মোট ১১জনের কমিটি ঘোষণা করেন। কমিটির সকল সদস্য দের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান করেন। তারপর নর্ব-নিবার্চিত কমিটি কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।