নিউজ ডেস্ক
আজ : ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ, শনিবার প্রকাশ করা : ফেব্রুয়ারি ২৬, ২০২১


  • জি.এম শিমুলের কবিতা “লাল শাড়ি”

    জি. এম. শিমুল

    নীল নয়!
    লাল শাড়িতেই তোকে সুন্দর লাগে।
    রেখেছিস কি যত্ন করে,
    আমার দেয়া সেই লাল শাড়িটাকে।
    নাকি হারিয়ে ফেলেছিস?
    তোর স্বামীর দেয়া শড়ির ভিরে।
    লাল টিপটা পরিস এখনো?
    তোর মন খারাপ হলে!
    না কি এখন তোর আর মন খারাপই হয় না!
    মনে আছে তোর সেদিনের কথা,
    লাল শাড়ি পরে আসবি আমার ঘরে,
    এই বলে তুই দিয়েছিলি আমায় কথা?
    আমি কিন্তু মনে রেখেছি,
    তোর দেয়া সেই প্রতিশ্রুতির কথা।
    আজও ভালোবাসি তোকে,
    নিরব নিশিতে একা।
    তবে কথা তো ছিল না এটা!
    তবে কেন?
    দিনগুলো আজ কাটাচ্ছি আমি একা!
    তবে বেশ ভালোই আছি আমি একা।
    কল্পনাতে আঁকি তোর লাল শাড়ি পরা ছবি খানা।
    আর ভাবি বাস্তবে নেই তো কি হয়েছে,
    ঘুমের ঘরে তো ঠিকই আসোস প্রতিনিয়ত,
    ঘুমপাড়ানি কাব্য বলতে।
    লাল শাড়িটা রাখিস কিন্তু যত্ন করে,
    হয়তো একদিন ফেরত নিতে
    আসবো হঠাৎ করে।