নিউজ ডেস্ক
আজ : ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ, শুক্রবার প্রকাশ করা : ফেব্রুয়ারি ২৫, ২০২১


  • মহিপুরের চাপলি বাজারে গ্রাম্য চিকিৎসককে হামলা

    নিজস্ব প্রতিনিধি :

    পটুয়াখালীর মহিপুর থানাধীন ৯ নং ধুলাসারে গ্রাম্য চিকিৎসক এর উপরে হামলার ঘটনা ঘটেছে।

    সূত্রে জানাযায় বৃহস্পতিবার দুপুর নাগাদ নিজের ফার্মেসি এবং চেম্বারে রোগী দেখছিলেন পল্লী চিকিৎসক ইয়াকুব আলী খান।

    তখন কলাপাড়া মোজাহারউদ্দীন বিশ্বাস কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জিয়া ও ইউপি সদস্য রুহুল আমিনের ছেলে রুমান তাকে ডেকে চাপলি বাজার ব্রিজের উপরে নিয়ে যায় এবং তাদের সাথে ৩০-৪০ জন সন্ত্রাসীদের সমন্বয়ে তার উপরে অতর্কিত হামলা চালানো হয়।

    এতে আহত হন পল্লী চিকিৎসক ইয়াকুব আলী খান।

    এ ঘটনাকে কেন্দ্র করে চাপলি বাজারে দোকান পাট বন্ধ করে হামলা কারিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ জনগণ এবং পরিস্থিতি স্বভাবিক করার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।

    উল্লেখ আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ধুলাসারের পার্শবর্তী ইউনিয়ন ১১ নং ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন।
    জানাগেছে নির্বাচন কে কেন্দ্র করে পরিস্থিতি প্রতিনিয়তই উত্তপ্ত হচ্ছে এবং ঘটছে হামালার ঘটনা।

    এ ব্যাপারে মহিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। আমরা লিখিত অভিযোগ পেলে ব্যাবস্থা নেবো।