নরসিংদী জেলায় “উন্নয়ন সমন্বয়” কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আজ ২৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ফেব্রুয়ারি মাসের মাসিক সভায় সভাপতিত্ব করেন মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
সভার প্রারম্ভে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ভাষা আন্দোলন ও মহান মুক্তযুদ্ধে আত্মদানকারী সকল শহিদ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকল শহিদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরবর্তীতে মান্যবর সভাপতি, সম্মানিত পুলিশ সুপারসহ নরসিংদী জেলায় নবযোগদানকৃত সরকারি কর্মকর্তাদের স্বাগত জানান এবং বিদায়ী কর্মকর্তাদের জানান অনিঃশেষ শুভকামনা।
সভায় সরকারি দপ্তরসমূহের উন্নয়নমূলক ও নিয়মিত কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং উত্থাপিত বিভিন্ন চ্যালেঞ্জ নিরসনকল্পে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গৃহীত হয়।