বড়বাইশদিয়ায় স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হলেন সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল রানা।
রাঙ্গাবালী প্রতিনিধিঃ জি.এম. শিমুল
বড়বাইশদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এর পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায়, গত ১১ই ফেব্রুয়ারি ২০২১ইং তারিখ নতুন কমিটি ঘোষনা করা হয়। উক্ত কমিটিতে, রিগান হাওলাদার কে সভাপতি ও জুয়েল রানা কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য কমিটি সাক্ষরিত করা হয়। রাঙ্গবালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুজ্জামান মামুন খানের উপস্থিতে, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস আলম ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সাক্ষর করেন, এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ এর নেতৃবৃন্দের কাছে হস্থান্তর করেন।
জুয়েল রানা দীর্ঘদিন ছাত্রলীগ এর সাথে রাজনীতি করেন, সে তৃণমূল থেকে উঠে আসা একজন ব্যক্তি ছাত্রলীগ এর।
তার অনেক পরিশ্রম আছে, সে আওয়ামী সেচ্ছাসেবকলীগ এর সাধারণ সম্পাদক হওয়ায়, রাঙ্গাবালী উপজেলার আওয়ামী সেচ্ছাসেবক লীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়ে সে বলেন, আমি আমার প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর রাঙ্গাবালী উপজেলার সাধরন একজন কর্মী ছিলাম, আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি আর কখনো করবোও না, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষে আমি দেশ ও দেশের মানুষের পাশে থেকে নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করবো।
এবং সবার কাছে দোয়া চাইলেন তার আগামীর জন্য।