নিউজ ডেস্ক
আজ : ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ, বৃহস্পতিবার প্রকাশ করা : ফেব্রুয়ারি ২৫, ২০২১


  • মুলাদীতে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে স্কুল ছাত্রীর অবস্থান

    মুলাদী প্রতিনিধি :
    মুলাদীতে বিয়ের দাবীতে প্রেমিক বাড়িতে অবস্থান নিয়েছে এক স্কুল ছাত্রী। গত ২২ ফেব্রয়ারি সকাল থেকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা আফসারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী তার প্রেমিক ইয়াসিন হাওলাদারের বাড়িতে অবস্থান নেয়।

    ইয়াসিন ওই ইউনিয়নের উত্তর চরপদ্মা গ্রামের ইদ্রিস হাওলাদারের পুত্র। চরপদ্মা মাদরাসা বাজারে তার জুতার ব্যবসা রয়েছে। প্রেমিকা বাড়িতে অবস্থান নেওয়ায় ইয়াসিন আত্ন গোপন করেছে বলে অভিযোগ রয়েছে।

    ধর্ষনের শিকার স্কুল ছাত্রী জানান ৭ম শ্রেণিতে পড়ার সময় ইয়াসিনের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্রধরে একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২১ ফেব্রয়ারি গোপনে কথা বলা জন্য ইয়াসিন তাকে বিকাল ৩টার দিকে চরপদ্মা মাদরাসা বাজারে দোকানে আসতে বলে এবং কৌশলে দোকানের চারতলায় নিয়ে একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করে।

    ২২ ফেব্রুয়ারী সকালে ইয়াসিন ওই স্কুল ছাত্রীকে ছেড়ে দিয়ে বাড়ি চলে যেতে বলায় স্কুল ছাত্রী তাকে বিয়ের অনুরোধ করে। ইয়াসিন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে সে তার বাড়িতে অবস্থান নিয়ে বিয়ের দাবী জানালে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। সংবাদ পেয়ে মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মজিবুর রহমান গতকাল মঙ্গলবার দুপুরে ধর্ষক ইয়াসিনের বাড়িতে পরিদর্শনে যান।

    অপর দিকে বিষটি মিমাংসার জন্য স্থানীয় একটি মহল ২২ ফেব্রয়ারি রাতে ইয়াসিনের বাড়িতে সমঝোতার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মজিবুর রহমান জানান ধর্ষনের শিকার স্কুল ছাত্রী লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ রিপোর্ট লেখা পযন্ত স্কুল ছাত্রী ইয়াসিনের বাড়িতে অবস্থান করছিলো।