নিউজ ডেস্ক
আজ : ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ, বৃহস্পতিবার প্রকাশ করা : ফেব্রুয়ারি ২৪, ২০২১


  • মহিপুর থানা শ্রমিক লীগের নতুন কমিটি ঘোষণা

    মহিবুল্লাহ পাটোয়ারী :

    জাতীয় শ্রমিক লীগ পটুয়াখালী জেলা শাখার আওতাধীন মহিপুর থানা শাখার নতুন কমিটি ঘোষণা হয়েছে।

    আজ ২৪ ফেব্রুয়ারি বুধবার সন্ধায় জেলা শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্যাডে আগামী ১ বছরের জন্য মোঃ কালাম ফরাজি কে সভাপতি, মোঃ জামাল হোসেন সরদার কে সাধারণ সম্পাদক ও মোঃ কামাল হোসেন হাওলাদার কে সাংগঠনিক সম্পাদক করে আগামী ১ বছরে জন্য আংশিক এই কমিটি অনুমদন করা হয়।

    এদিকে নতুন কমিটির খবর ছড়িয়ে পরা মাত্রই থানার বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেছে সংগঠনটির নেতাকর্মীরা।