কুষ্টিয়ায় চার ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে
প্রায় সাড়ে চারঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন কুষ্টিয়ার ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিট।
কুষ্টিয়ার বড় বাজারে পাইকারি মার্কেটের স্টেশনারি ও প্লাস্টিক সামগ্রীর গোডাউনে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা নাগাদ ভয়াবহ আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। জেলার ফায়ার সার্ভিস,যুব রেড ক্রিসেন্ট জেলা ইউনিট এবং জেলা রোভারের সহযোগিতায় প্রায় সাড়ে চার ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রনে আসে।
স্থানীয় সুত্র জানায় গ্যাস রিলেটেড বস্তু থেকে আগুনের সুত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমান জানা যায় নি।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মো: রফিকুল ইসলাম জানান পুর্নাঙ্গ তদন্ত স্বাপেক্ষে সঠিক তথ্য প্রদান করা হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো: শওকত কবির।
ঘটনা স্থলে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ জাহিদুর রহমান আহত হলেও তাকে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে সু্স্থ হয়ে কাজে যোগদান করেন।