সব
facebook apsnews24.com
শাশুড়ি জয়া বচ্চনের কথায় বাস্তবেই কাঁদলেন ঐশ্বরিয়া - APSNews24.Com

শাশুড়ি জয়া বচ্চনের কথায় বাস্তবেই কাঁদলেন ঐশ্বরিয়া

শাশুড়ি জয়া বচ্চনের কথায় বাস্তবেই কাঁদলেন ঐশ্বরিয়া

এপিএস বিনোদন ডেস্ক 

বলিউডের বিখ্যাত বচ্চন পরিবারের পুত্রবধূ সাবেক বিশ্বসুন্দরী ও জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। সিনেমার পর্দায় চরিত্রের খাতিরে তাকে অনেক বারই কাঁদতে দেখা গেছে। এবার শাশুড়ি জয়া বচ্চনের কথায় বাস্তবেই নায়িকা কাঁদলেন একেবারে ভরা মজলিসে।

সুপারস্টার অভিনেতা অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন অর্থাৎ ঐশ্বরিয়ার শাশুড়ির সঙ্গে তার সম্পর্ক কেমন, তা নিয়ে বহু গুঞ্জন রয়েছে বলিউড পাড়ায়। বিষয়টি নিয়ে কেউ কখনও প্রকাশ্যে মন্তব্য না করলেও সম্প্রতি ভাইরাল হয়েছে ঐশ্বরিয়া ও জয়ার একটি ভিডিও। সেখানেই কাঁদতে দেখা যায় নায়িকাকে।

তবে এ কান্না সুখের, কষ্টের নয়। ঘটনা হচ্ছে, সম্প্রতি ছেলে অভিষেক বচ্চন ও বউমা ঐশ্বরিয়াকে নিয়ে একটি অনুষ্ঠানে হাজির হন প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন। ওই অনুষ্ঠানে বউমা ঐশ্বরিয়ার ভূয়সী প্রশংসা করেন জয়া। এরপর মঞ্চে উঠে নিজের আবেগ সামলাতে পারেননি নায়িকা। কেঁদে ফেলেন সবার সামনেই।

অনুষ্ঠানে ঐশ্বরিয়ার উদ্দেশ্য জয়া বলেন, তিনি এমন একজন বউমা পরিবারে পেয়েছেন, যার হাসিতে সবার মন জুড়িয়ে যায়। শুধু তাই নয়, ঐশ্বরিয়া যেমন সবার খেয়াল রাখেন, তেমনি সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব সময় সঠিক পদক্ষেপ নেন বলেও প্রশংসায় পঞ্চমুখ হন জয়া। সূত্রঃ ঢাকাটাইমস

এপিএস/২২এপ্রিল/পিএফটি

  • 28
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদুৎ – এমপি শাহে আলম

শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদুৎ – এমপি শাহে আলম

বসুন্ধরা কিংস কাপের শুভ উদ্বোধন

বসুন্ধরা কিংস কাপের শুভ উদ্বোধন

বিনামূল্যে করোনার টিকা দেবে সরকার

বিনামূল্যে করোনার টিকা দেবে সরকার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ