সব
facebook apsnews24.com
মিয়ানমারের আরও ২ জেনারেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা - APSNews24.Com

মিয়ানমারের আরও ২ জেনারেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মিয়ানমারের আরও ২ জেনারেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করায় মিয়ানমারের আরও দুই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ জন্য আরও ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বলেও জানিয়েছে দেশটি।

সোমবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ বিভাগ এ কথা জানিয়েছে। খবর: আলজাজিরা।

তারা বলেছে, নিরাপত্তা বাহিনী কর্তৃক শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যার জবাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সপ্তাহান্তে দুই বিক্ষোভকারীকে গুলি করে হত্যা এবং গত ৯ ফেব্রুয়ারি মাথায় গুলিবিদ্ধ হওয়া এক তরুণীর পরবর্তীতে মৃত্যুর পর এই ব্যবস্থা নিল যুক্তরাষ্ট্র।

নিষেধাজ্ঞার আওতায় আসা এই দুই সামরিক কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট জেনারেল মোয়ে মিন্ট তুন এবং জেনারেল মং মং কিয়াউ। তারা দুজনই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিলের (এসএসি) সদস্য।

গত ১ ফেব্রুয়ারি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিসহ তার ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেতাদের গ্রেপ্তারের পর সরকার পরিচালনায় এসএসি গঠন করে সেনাবাহিনী।

নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন টুইটারে লিখেছেন, ‘আজকের এই নিষেধাজ্ঞা সহিংসতা ছড়ানো এবং জনগণের ইচ্ছা দমনের চেষ্টা করা মিয়ানমারের সামরিক নেতাদের জবাবদিহি বাড়ানোর আরেকটি পদক্ষেপ।’

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

মিয়ানমারের আরও ২ জেনারেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মিয়ানমারের আরও ২ জেনারেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

‘প্রাণের মায়া ত্যাগ করে’ মিয়ানমারে হাজারো মানুষের বিক্ষোভ

‘প্রাণের মায়া ত্যাগ করে’ মিয়ানমারে হাজারো মানুষের বিক্ষোভ

পরমাণু স্থাপনা পরিদর্শনে অস্থায়ী চুক্তিতে সম্মত ইরান-আইএইএ

পরমাণু স্থাপনা পরিদর্শনে অস্থায়ী চুক্তিতে সম্মত ইরান-আইএইএ

ইঞ্জিনে আগুন: সব প্লেন সরিয়ে নিচ্ছে ইউনাইটেড এয়ারলাইনস

ইঞ্জিনে আগুন: সব প্লেন সরিয়ে নিচ্ছে ইউনাইটেড এয়ারলাইনস

দেশে দেশে ভাষা আন্দোলন

দেশে দেশে ভাষা আন্দোলন

আপিলে হারলেন ‘পুতিন-বিরোধী’ নাভালনি

আপিলে হারলেন ‘পুতিন-বিরোধী’ নাভালনি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ