সব
facebook apsnews24.com
পরমাণু স্থাপনা পরিদর্শনে অস্থায়ী চুক্তিতে সম্মত ইরান-আইএইএ - APSNews24.Com

পরমাণু স্থাপনা পরিদর্শনে অস্থায়ী চুক্তিতে সম্মত ইরান-আইএইএ

পরমাণু স্থাপনা পরিদর্শনে অস্থায়ী চুক্তিতে সম্মত ইরান-আইএইএ

পরমাণু স্থাপনা পরিদর্শনে অস্থায়ী চুক্তিতে সম্মত হয়েছে ইরান ও জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংগঠন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা-আইএইএ।

রবিবার ভিয়েনায় আইএইএ’র প্রধান রাফায়েল গ্রসি সাংবাদিকদের এ কথা জানান। খবর আলজাজিরা।

তিনি বলেন, আগামী তিন মাস নাগাদ সংস্থার প্রয়োজনীয় যাচাই এবং পর্যবেক্ষণ কার্যক্রম চালাতে একটি সমঝোতা হয়েছে। কিন্তু এক্ষেত্রে প্রবেশের সুযোগ আগের থেকে কম হবে এবং মঙ্গলবার থেকে নতুন করে আর কোনো পরিদর্শনের সুযোগ থাকছে না।

গ্রসি বলেন, ইরানি কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনায় ‘ভালো এবং যৌক্তিক ফল’ এসেছে যা এখনকার জন্য পরিস্থিতি অবনতি থেকে রক্ষা করবে।’

তিনি বলেন, ‘আইএইএ-র আশা ছিল খুবই অস্থিতিশীল পরিস্থিতিকে স্থিতিশীল করতে সামর্থ্য হওয়া। আমি মনে করি, কারিগরি সমঝোতায় সেটা সম্ভব হয়েছে, যাতে অন্যান্য রাজনৈতিক বোঝাপড়া অন্য পর্যায়ে চলতে পারে।’

এর আগে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় ইরানি পার্লামেন্ট। অন্যথায় আইএইএ’র নতুন পরিদর্শন কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

পরমাণু স্থাপনা পরিদর্শনে অস্থায়ী চুক্তিতে সম্মত ইরান-আইএইএ

পরমাণু স্থাপনা পরিদর্শনে অস্থায়ী চুক্তিতে সম্মত ইরান-আইএইএ

ইঞ্জিনে আগুন: সব প্লেন সরিয়ে নিচ্ছে ইউনাইটেড এয়ারলাইনস

ইঞ্জিনে আগুন: সব প্লেন সরিয়ে নিচ্ছে ইউনাইটেড এয়ারলাইনস

দেশে দেশে ভাষা আন্দোলন

দেশে দেশে ভাষা আন্দোলন

আপিলে হারলেন ‘পুতিন-বিরোধী’ নাভালনি

আপিলে হারলেন ‘পুতিন-বিরোধী’ নাভালনি

ভ্যাকসিনের সাফল্যে বিধিনিষেধ তুলছে ইসরায়েল

ভ্যাকসিনের সাফল্যে বিধিনিষেধ তুলছে ইসরায়েল

প্রিন্স ফিলিপ: বাংলাদেশিকেও যিনি কটূক্তি করেছিলেন

প্রিন্স ফিলিপ: বাংলাদেশিকেও যিনি কটূক্তি করেছিলেন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ