সিলেট প্রতিনিধি : বর্তমান সময়ের প্রেক্ষাপটে সাংবাদিকতা বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। ভালো সাংবাদিক হতে হলে পড়ার লেখার বিকল্প নেই। রিয়েল সাংবাদিকতা করতে হলে, বিভিন্ন বিষয় নিয়ে পড়া লেখা করতে হবে। আমরা অনলাইন ফেসবুক সাংবাদিকতা করলে চলবে না। আগামী প্রজন্মের জন্য এই পেশার জন্য শিক্ষিত যুবক মেধাবী সাংবাদিক বের করে নিয়ে আসতে হবে। না হলে হলুদ সাংবাদিকরা আগাছার মত জন্মাবে।
১৯ ফেব্রুয়ারী ২০২১ইং (শুক্রবার) সন্ধ্যায় সিলেটের বিয়ানীবাজার উপজেলার জনপ্রিয় অনলাইন টেলিভিশন এবি টিভি ও বিয়াবীবাজার নিউজ ২৪.ডটকম গোলাটির হাউসে অফিস পরিদর্শনের উপরোক্ত কথাগুলো উল্লেখ করেন, ফ্রান্স বাঙ্গালি প্রথম অনলাইন ও স্যাটেলাইট টেলিভিশনের বাংলাদেশ প্রতিনিধি ও সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন।
এসময় উপস্থিত ছিলেন এবি টিভি ও বিয়াবীবাজার নিউজ ২৪.ডটকম নিউজ এডিটর আহমদ ফয়সল, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার স্টাফ রিপোর্টার ও ঢাকা দক্ষিণ ডিগ্রী কলেজের লাইব্রেরিয়ান খায়রুল ইসলাম শোয়েব সহ অফিসের কর্তকর্তা ও কর্মচারী, সাংবাদিক সহ অন্যান্যরা।


