সব
facebook apsnews24.com
বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬ - APSNews24.Com

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

রবিবার ভোর ৫টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার কলেজ রোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে বগুড়া অভিমুখী এসআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে বগুড়ার দিকে যাওয়ার সময় বিপরীতমুখী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাস ও ট্রাকের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই বাস ও ট্রাকের চালকসহ ৬ জন মারা যান। আহত হন আরও অন্তত ১০ জন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। দুর্ঘটনার কারণে বগুড়া-ঢাকা মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

হাইওয়ে পুলিশের শেরপুর ফাঁড়ির ইনচার্জ বানিউল আনাম জানান, যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে বিপরীতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করলে যান চলাচল শুরু হয়।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ