সব
facebook apsnews24.com
ভ্যাকসিনের সাফল্যে বিধিনিষেধ তুলছে ইসরায়েল - APSNews24.Com

ভ্যাকসিনের সাফল্যে বিধিনিষেধ তুলছে ইসরায়েল

ভ্যাকসিনের সাফল্যে বিধিনিষেধ তুলছে ইসরায়েল

ভ্যাকসিন ব্যবহার করে করোনা প্রতিরোধে সফল হওয়ার প্রমাণ পাওয়ার পর চলাচল সংক্রান্ত বেশ কিছু বিধিনিষেধ উঠিয়ে দিয়েছে ইসরায়েল। দেশটিতে ফাইজারের ভ্যাকসিনে হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয়নি ৯৮.৯ শতাংশ মানুষের।

বিবিসি জানিয়েছে, রবিবার থেকে দোকানপাটের পাশাপাশি শপিংমল, লাইব্রেরি, মিউজিয়াম চালু হচ্ছে। তবে সামাজিক দূরত্ব এবং মাস্ক বাধ্যতামূলক থাকছে।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, স্বাভাবিক জীবনে ফেরার এটাই প্রথম পদক্ষেপ।

ইসরায়েলে এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ করোনার টিকা নিয়েছেন। তাদের মোট জনসংখ্যার ৪৯ শতাংশ মানুষ কমপক্ষে এক ডোজ করে টিকা পেয়েছেন।

দেশটি গত ২৭ ডিসেম্বর লকডাউনের তৃতীয় ধাপে প্রবেশ করে।

বিধিনিষেধ তোলার কারণে সাধারণ মানুষ এখন থেকে শপিংমলে যেতে পারবেন। পরিবার নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে পারবেন।

শনিবার ইসরায়েল সরকার জানিয়েছে, তাদের গবেষণায় দেখা গেছে ফাইজারের টিকা নেয়া মানুষেরা অন্যদের তুলনায় ৯৫.৮ শতাংশ কম অসুস্থ হচ্ছেন। মৃত্যু আর হাসপাতালে ভর্তি হওয়ার হার কমেছে প্রায় শতভাগ।

সামনের দুই সপ্তাহে ৫০ বছরের বেশি বয়সী ৯৫ শতাংশ নাগরিককে টিকা দেয়ার পরিকল্পনা দেশটির।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

আপিলে হারলেন ‘পুতিন-বিরোধী’ নাভালনি

আপিলে হারলেন ‘পুতিন-বিরোধী’ নাভালনি

ভ্যাকসিনের সাফল্যে বিধিনিষেধ তুলছে ইসরায়েল

ভ্যাকসিনের সাফল্যে বিধিনিষেধ তুলছে ইসরায়েল

প্রিন্স ফিলিপ: বাংলাদেশিকেও যিনি কটূক্তি করেছিলেন

প্রিন্স ফিলিপ: বাংলাদেশিকেও যিনি কটূক্তি করেছিলেন

অস্ট্রেলিয়ায় নিউজ পেজ ব্লক করল ফেইসবুক

অস্ট্রেলিয়ায় নিউজ পেজ ব্লক করল ফেইসবুক

প্রিন্স ফিলিপ হাসপাতালে

প্রিন্স ফিলিপ হাসপাতালে

জম্মু ও কাশ্মীর সফরে বাংলাদেশের হাইকমিশনার

জম্মু ও কাশ্মীর সফরে বাংলাদেশের হাইকমিশনার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ