সব
facebook apsnews24.com
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশঝাড়ে কন্যাকে ফেলে পালিয়ে গেলেন মা - APSNews24.Com

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশঝাড়ে কন্যাকে ফেলে পালিয়ে গেলেন মা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশঝাড়ে কন্যাকে ফেলে পালিয়ে গেলেন মা

মাসুদ রানা,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী হাসপাতালে সন্তান প্রসব করে বাঁশ ঝাড়ে ফেলে পালিয়ে গেলেন মা। হাসপাতাল সুত্রে জানা গেছে, গত শুক্রবার মোছাঃ খাদিজা খাতুন (৩৫) নামের এক গর্ভবতী মহিলা সন্তান প্রসব জনিত সমস্যার কারনে হাসপাতালে ভর্তি হয়।

হাসপাতালে ভর্তি রেজিষ্টার সুত্রে জানা গেছে, খাদিজা খাতুন উপজেলা সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের তহিদুল ইসলামের স্ত্রী ।

ভর্তির পর শনিবার সকাল ৮.৩০ মিনিটে একটি কন্যা সন্তান প্রসব করে যার নাম রাখা হয় সুবর্ণা। সন্তান প্রসবের পর হাসপাতাল থেকে কোন ছাড় পত্র না নিয়েই সন্তান সহ পালিয়ে যায় মা। পরে হাসপাতালের পিছনের একটি বাঁশ ঝাড়ে শিশুটির কান্নার আওয়াজ শুনে এলাকার লোকজন শিশুটিকে উদ্ধার করে আবারও হাসপাতালে ভর্তি করায়। শিশুটি বর্তমান হাসপাতালের গাইনী বিভাগে চিকিৎসাধীন রয়েছে। এলাকাবাসীর ধারনা কন্যা সন্তান হওয়ায় অথবা অবৈধ সন্তান হওয়ার কারনে হয়তো ফেলে পালিয় গেছেন সন্তানের মা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএসএম সায়েম জানান, শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং আমি পুলিশকে অবহিত করেছি। কি কারনে ঐ মা এ ঘটনা ঘটিয়েছেন তা এখনও জানা যায়নি। শিশুটির প্রকৃত পরিচয় পাওয়া না গেলে সরকারী নির্দেশন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহন করা হবে।

  • 17
    Shares

আপনার মতামত লিখুন :

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ