সব
facebook apsnews24.com
দেশে টাকার অভাব নাই, অভাব শুধু ঈমানের: পরিকল্পনামন্ত্রী - APSNews24.Com

দেশে টাকার অভাব নাই, অভাব শুধু ঈমানের: পরিকল্পনামন্ত্রী

দেশে টাকার অভাব নাই, অভাব শুধু ঈমানের: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আমরা দেশে পদ্মা সেতু করেছি। সিলেট-ঢাকা সড়ক করবো দুই হাজার কোটি টাকা দিয়ে। সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেললাইন হবে চার হাজার কোটি টাকা দিয়ে।

তিনি বলেন, ‘আমাদের টাকার কোনো অভাব নেই; অভাব শুধু আমাদের ঈমানের। লোভ আর চুরি স্বভাব আমাদের উন্নয়নের সময় নষ্ট করছে।’

এমএ মান্নান বলেন, ‘জনগণের ভোটে আমরা ক্ষমতায় এসেছি। যতদিন জনগণ চাইবে ততদিন আমরা মানুষের কাজ করবো।’

তিনি বলেন, ‘বিএনপির একদফা হাস্যকর, অহেতুক কথাবার্তা। তারা অহেতুক কিছু কথাবার্তা বলে দেশের মানুষের শান্তি নষ্ট করতে চায়। আমরা বিএনপির কথায় কান না দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।’

শনিবার বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ২০ শয্যার হাসপাতালের উদ্বোধন শেষে সভায় পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে। আওয়ামী লীগ দেশের মানুষের ভোটে বিজয়ী হয়ে দেশ শাসন করছে। দেশের মানুষ জানে আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, তা আর কোনো সরকারের সময়কালে হয়নি।

সভায় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম-সচিব মিজানুর রহমান, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশারফ মিয়া প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৩ অক্টোবর দিরাইয়ের জগদল বাজারের পাশে ২০ শয্যার হাসপাতালটি সুনামগঞ্জ-২ আসনের প্রয়াত সংসদ সদস্য তৎকালীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ও প্রধানমন্ত্রীর তৎকালীন উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী উদ্বোধন করলেও এটির কার্যক্রম আর চালু হয়নি। উদ্বোধনের প্রায় ৮ বছর পর শনিবার পরিকল্পনামন্ত্রী এর আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন আইজিপি

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন আইজিপি

৪৫০০০ প্রাইমারি স্কুলে শহীদ মিনার নেই

৪৫০০০ প্রাইমারি স্কুলে শহীদ মিনার নেই

একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা

দেশে টাকার অভাব নাই, অভাব শুধু ঈমানের: পরিকল্পনামন্ত্রী

দেশে টাকার অভাব নাই, অভাব শুধু ঈমানের: পরিকল্পনামন্ত্রী

পাপুলের বিষয়ে সিদ্ধান্ত দুই-তিন দিনের মধ্যে: সিনিয়র সচিব

পাপুলের বিষয়ে সিদ্ধান্ত দুই-তিন দিনের মধ্যে: সিনিয়র সচিব

টিকাদান পরিকল্পনায় পরিবর্তন

টিকাদান পরিকল্পনায় পরিবর্তন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ