সব
facebook apsnews24.com
বসন্ত - APSNews24.Com

বসন্ত

হে কবি তোমার বসন্ত কি এসেছে এ ধরায় ?
যেখানে আমার মা
একমুঠো অন্নের জন্য আমাকে বুকে নিয়ে
ইটের ঝুড়ি বয়ে চলেছে,
হাজার ফুলের মাঝে কি তোমার বসন্ত লুকিয়ে আছে ?

তুমি কি দেখনি
আমার বোন আজ ধর্ষিতা ?
তুমি কি দেখনি
আমার বাবা আজ লাঞ্ছিত ?
তুমি কি দেখনি
আমার স্বাধীনদেশে রাজাকারের বিজয় উল্লাস ?
তুমি কি দেখনি
আমার কৃষক ভাই আজ উপেক্ষিত ?
তুমি কি দেখনি
দুর্নীতির রোষানলে পুড়ছে ষোলো কোটি মানুষ ?
তুমি কি দেখনি
আমার মায়ের ভাষা আজও উপেক্ষিত ?
তুমি কি শুনতে পাওনি
লক্ষ বেকারের আহাজারী ?

ওহ আমি তো ভুলেই গেছি,
তুমি তো দেখতে পাওনা,
শুনতেও পাওনা ,
তোমার বসন্ত তো রঙিন ফুলে ,
তোমার বসন্ত তো পুঁজিবাদীতে,
তোমার বসন্ত তো সেলফি তে ।

তুমি কি শোনোনি জাতির পিতার ডাক
সাত ই মার্চ রেসকোর্স ময়দানে,
তুমি কি ভুলে গেছো ?

হে কবি ফুলে ফুলে ধরণী মেতেছে সত্যিই,
কিন্তু আমার পিতা যে নিভৃতে কাঁদে ।
তুমি কি তাঁর স্বপ্নকে ভুলে গেছো ?
স্বাধীন, সার্বভৌম, অসাম্প্রদায়িক,
পুঁজিবাদী বিরোধী যে বসন্তের স্বপ্ন তিনি দেখতেন ।

হে কবি তোমার বসন্ত কি এসেছে এ ধরায় ?

মোঃ সাইফুল ইসলাম শাফী

  • 6
    Shares

আপনার মতামত লিখুন :

বসন্ত

বসন্ত

কবিতা “কৃত্তিম ভালোবাসা”

কবিতা “কৃত্তিম ভালোবাসা”

উদগ্রীব নয়ন

উদগ্রীব নয়ন

“ফাগুন দিবস”

“ফাগুন দিবস”

কবিতা”খাবার”

কবিতা”খাবার”

সততার ফল

সততার ফল

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ