নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা পৌরসভার ৯নং ওয়ার্ড তুলাতলী থেকে মেথিকান্দা যাওয়ার রাস্তার মাঝখানে পল্লীবিদ্যুতের খুঁটি বসানো ছিলো। যে কারনে প্রায় প্রতিদিন শতাধিক মানুষকে ভোগান্তি পোহাতে হতো। এ নিয়ে মাথা ব্যাথা ছিলোনা কোন জনপ্রতিনিধি বা উর্ধ্বতন কর্তৃপক্ষ।ষ
কিন্তু এ নিয়ে গত (১৬ ফেব্রুয়ারি) মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি পোষ্ট ভাইরাল হয়। যা উর্ধ্বতন কতর্ৃপক্ষের নজরে এলে রাস্তার মাঝে খুঁটির সমস্যার বিষয়টি ২৪ ঘন্টার মধ্যে সমাধান করে জনমনে স্বস্থি ফিরে আনে কর্তৃপক্ষ।
জানা যায়, উপরের উল্লেখিত বিষয়টি নিয়ে তুলাতলী গ্রামের সন্তান ও শতদল স্পোটিং ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিকের দৃষ্টিগোচর হয়। এসময় তিনি ওই রাস্তাদিয়ে আশা একটি সিএনজি ওই রাস্তায় আটকে থাকতে দেখে তিনি সেটির ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি আপলোড করে। আপলোড দেওয়ার মুর্হুতের মধ্যেই পোষ্টটি শত শত মানুষের লাইক, কমেন্ট ও শেয়ারে ছড়িয়ে পরে। তার ঠিক ২৪ ঘন্টা না পেরুতেই উর্ধ্বতন কর্তৃপক্ষের লোকজন রাস্তা থেকে বিদ্যুতের খুঁটিটি সরিয়ে নিয়ে রাস্তার পাশে স্থাপন করে। এতে করে শতদল স্পোটিং ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিকে রায়পুরার বিভিন্ন মহলের লোকজন ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।
এ ব্যাপারে রায়পুরা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রায়পুরা জোনাল অফিসের কর্মকর্তা (ডিজিএম) ছিদ্দিকুর রহমান জানান, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার পর আমরা দ্রুত এটি সরিয়ে অন্যত্র স্থাপন করি।
এ ব্যাপারে শতদল স্পোটিং ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রাস্তার মধ্যে একটি রোগীর সিএনজি আটকে থাকতে দেখে আমার খুব খারাপ লাগে। পরে আমি তার ছবি তুলে ফেইসবুকে আপলোড করি। অবিশ্বাস্য হলেও সত্যি ফেইসবুকে আপলোড করার ২৪ ঘন্টা না পেরুতেই উর্ধ্বতন কতর্ৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে সেটি সমাধান করে দেয়। সেজন্য আমিও শতদল স্পোটিং ক্লাবের পক্ষ থেকে কতর্ৃপক্ষকে ধন্যবাদ জানাই। সেই সাথে ধন্যবাদ জানাই আমার ফেইসবুকের সকল বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খিদের। সর্বদা ভালো কাজের সাথে সকলকে এগিয়ে আশার জন্য অহ্বান জানান তিনি।


