সব
facebook apsnews24.com
বাউবির নতুন উপ-উপাচার্য ইবি অধ্যাপক নাসিম বানু - APSNews24.Com

বাউবির নতুন উপ-উপাচার্য ইবি অধ্যাপক নাসিম বানু

বাউবির নতুন উপ-উপাচার্য ইবি অধ্যাপক নাসিম বানু

আজাহার ইসলাম, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাসিম বানু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ধারা ১৪ (১) অনুসারে প্রফেসর ড. নাসিম বানুকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, উপর্যুক্ত পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা পাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লেখ, অধ্যাপক ড. নাসিম বানু ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি দীর্ঘদিন থেকে বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন প্রতিরোধ সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

ইবিতে লরেন্সের উপন্যাসে যৌনতার প্রাধান্য বিষয়ক সেমিনার

ইবিতে লরেন্সের উপন্যাসে যৌনতার প্রাধান্য বিষয়ক সেমিনার

জবিস্থ ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত

জবিস্থ ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত

ইবিতে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার বিষয়ক সেমিনার

ইবিতে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার বিষয়ক সেমিনার

জাককানইবিতে উইমেন পিস ক্যাফের সভাপতি -মেশকাতুল, সম্পাদক-জাকিয়া

জাককানইবিতে উইমেন পিস ক্যাফের সভাপতি -মেশকাতুল, সম্পাদক-জাকিয়া

ইবিতে চুরি করতে এসে কিশোর আটক!

ইবিতে চুরি করতে এসে কিশোর আটক!

ইবি শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

ইবি শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ