সব
facebook apsnews24.com
কুষ্টিয়ার হাতিয়ায় শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত পারুল - APSNews24.Com

কুষ্টিয়ার হাতিয়ায় শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত পারুল

কুষ্টিয়ার হাতিয়ায় শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত পারুল

নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়া সদর উপজেলার হাতিয়াতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে পারুল খাতুন (৬৫) নামের মহিলা। এ সময় বসতবাড়ি ভাংচুরসহ তাদেরকে কুপিয়ে জখম ও বেধড়ক মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া পূর্বপাড়া গ্রামে। পারুল খাতুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।

পারুল খাতুনের ছেলে সজল জানান, তাদের বসতভিটার পাশে বাঁশ বাগান নিয়ে দীর্ঘদিন ধরে চাচাদের সাথে বিরোধ চলে আসছিল। অভিযোগ সূত্রে জানা যায় পারিবারিক বাঁশ বাগান থেকে বাঁশ ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মহিদুল বাঁশের লাঠি হাসুয়া নিয়ে আমার বাড়ির উঠানের এসে আমাকে নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন আমার স্ত্রী শেফালী খাতুন (৩০) ঘর থেকে বাহির হয়ে মহিদুল কে বলেন চাচা আপনি আর গালিগালাজ করেন না। তখন মহিদুল হুকুম দেয় তার মেয়ে জলি কে তার হাতে থাকা হাসুয়া দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারলে আমার স্ত্রী মাথা সরিয়ে নিলে বাম হাতের কনুইয়ের উপর লেগে রক্তাক্ত জখম হয়।

ঘটনাটি গত ১২/২/২০২১ ইং তারিখে দুপুরে হঠাৎ আমার চাচা মহিদুল সহ চাচাতো বোনেরা মিলে আমাদের বসত বাড়ি ইট পাটকেল মারতে থাকে নিষিদ্ধ করায় আমার মায়ের উপর ও আমার স্ত্রীর উপর আতঙ্কিত ভাবে হামলা করে। এ সময় বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় আমার মা নিষেধ করতে গেলে মারপিট করেন ১ মহিদুল হক বিশ্বাস,২ বিউটি খাতুন,৩,বিথী খাতুন,৪ জলি খাতুন,৫, জুথি খাতুন , তারা অমানবিকভাবে মারধর করেছে আমার পরিবারের উপর আমার মা খালা বোন স্ত্রী সহ পরিবারের সকল সদস্যদের উপর । বাঁশ ও লাঠিসোটা দিয়ে অমানবিকভাবে নির্যাতন করেছে তারা।

আমার মা বাধা দেয়ার চেষ্টা করে। এ সময় তারা আমার মাকে কুপিয়ে জখম ও বেধড়ক মারপিট করে ফেলে রেখে যায়। আমার স্ত্রীর গায়ের কাপড় টেনে হেঁচড়ে ফেলেন এবং শ্রীলতাহানি করে। পরে তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপালে ভর্তি করা হয়। সজলের বোনের সাথে কথা হলে তিনি বলেন আমাদের কেউ নাই আমরা গরীব মানুষ তাই শুধু মার খেয়ে যাই ওদের হাত লম্বা ওদের সাথে পারা যায় না অনেক ক্ষমতা দেখাই আল্লাহ ওদের বিচার করবে গরিবের বিচার নাই।
এ বিষয়ে সরজমিনে গিয়ে মহিদুলের সাথে কথা বলার চেষ্টা করলে তাকে বাড়ি পাওয়া যায়নি।

কুষ্টিয়া ইবি থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা হলে তিনি বলেন আমাদের কাছে ৫ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ