নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় আই এফ আই সি (IFIC) ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে।
বুধবার ১৭( ফেব্রুয়ারী ) দুপুরে রায়পুরা বাজার সবজি পট্রি নবনির্মিত ব্যাংকের উদ্বোধন করেন রায়পুরার পৌর মেয়র জামাল মোল্লা।
এসময় আরো উপস্থিত ছিলেন, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস মিয়া, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহবুবুল আলম লিটন, IFIC ব্যাংক হাসনাবাদ ব্রাঞ্চ ম্যানেজার মোঃ কফিল উদ্দিন, রায়পুরা ইনচার্জ (STSO) অমিত কুমার ব্যানার্জি, (TSO) তরিকুল ইসলাম, (IFIC) পাঁচদোনা ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, রায়পুরা বাজার কমিটির সাবেক সভাপতি মোঃ শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী মোজাফর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোকারম হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগে রায়পুরার জনগন বেসরকারি ব্যাংকগুলোতে লেনদেন করতে হলে নরসিংদী সদর অথবা ভৈরব যেতে হতো। এখন রায়পুরায় হাতের নাগালেই ভালো ভালো বেসরকারি ব্যাংক গুলো সেবা দিয়ে যাচ্ছে। এই ব্যাংক ও সর্বোচ্চ সেবা দিয়ে এগিয়ে যাবে। কর্মকর্তাগন বলেন – এই ব্যাংক অন্যান্য ব্যাংক থেকে আলাদা এক একাউন্টে সব সেবা। চার্জ বিহীন যেকোনো এটিএম বুথ ব্যাবহার করতে পারবে। এক ঘন্টার মধ্যে ব্যবসায়ীদের ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা ঋণ দেওয়াও হয়ে থাকে। এছাড়াও আমাদের এখানে গ্রাহক সেবা নিশ্চিত করে সকল প্রকার সুযোগ সুবিধা পাওয়া যাবে বলেও জানান ব্যাংক কর্মকর্তা।


